মাধ্যমিক যোগ্যতায় সরকারি চাকরি, আবেদন করতে হবে খুব তাড়াতাড়ি

মাধ্যমিক যোগ্যতায় সরকারি চাকরি, আবেদন করতে হবে খুব তাড়াতাড়ি

পরিবেশ দফতরের অধীনে ট্রপিক্যাল ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউটে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার গ্রেড টু, এলডিসি, টেকনিশিয়ান, ফরেস্ট গার্ড এবং মাল্টিটাস্কিং স্টাফ পদে বেশ কয়েকজনকে নিয়োগের (recruitment) বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আবেদন করতে হবে খুব তাড়াতাড়ি।

শূন্যপদের সংখ্যা

শূন্যপদের সংখ্যা

  • টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পরে ৯ জন ( অসংরক্ষিত ৫, তফশিলি জাতি ১, তফশিলি উপজাতি ২ এবং ওবিসি এনসিএল ১)।
  • স্টেনোগ্রাফার গ্রেড টু পদে ২ জন (অসংরক্ষিত)।
  • লোয়ার ডিভিশন ক্লার্ক পরে ৯ জন ( অসংরক্ষিত ৪, তফশিলি জাতি ২, তফশিলি উপজাতি ২ ওবিসি ১)।
  • টেকনিশিয়ান পদে ৩ জন ( ইলেক্ট্রিক্যাল, প্লাম্বার, ফরেস্ট গার্ড)।
  • মাল্টি টাস্কিং স্টাফ পদে ১৬ জন ( অসংরক্ষিত ৯, ইডব্লুএস ১, তফশিলি জাতি ১, তফশিলি উপজাতি ১, ওবিসি এনসিএল ৪)।
যোগ্যতা

যোগ্যতা

  • টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদের জন্য বটানি, জুলজি, বায়োটেকনোলজি কিংবা ফরেস্ট্রি, যে কোনও একটি বিষয় নিয়ে সায়েন্সে স্নাতক।
  • স্টেনোগ্রাফার পদের জন্য দ্বাদশ শ্রেণি পাশ, ইন্জি কিংবা ইংরেজিতে প্রতি মিনিটে ৮০ টি শব্দ টাইপ করার ক্ষমতা। এছাড়াও কম্পিউটার অ্যাল্পিকেশন সার্টিফিকেট থাকতে হবে।
  • টেকনিশিয়ান পদের জন্য দশম শ্রেণি পাশ, সঙ্গে নির্দিষ্ট ট্রেডে আইটিআই পাশ হতে হবে।
  • ফরেস্ট গার্ডের জন্য বিজ্ঞান শাখায় দ্বাদশ শ্রেণি পাশ হতে হবে। এছাড়া ফরেস্ট ট্রেনিং কোর্স করার পরে কাজে যোগ দেওয়া সুযোগ রয়েছে।
  • মাল্টি টাস্কিং স্টাফেদের দশম শ্রেণি পাশ হলেই চলবে।
বয়সসীমা

বয়সসীমা

  • লোয়ার ডিভিশন ক্লার্ক, স্টেনোগ্রাফার, ফরেস্ট গার্ড, মাল্টি টাস্কিং স্টাফ পডের জন্য বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে।
  • টেকনিশিয়ান পদের জন্য বয়স হতে হবে ১৮-৩০ বছরের মধ্যে।
  • অন্যদিকে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদের জন্য বয়স হতে হবে ২১-৩০ বছরের মধ্যে। ২০২২-এর ৫ মার্চ বয়সের সীমা নির্ধারিত হবে।
  • তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা বয়সে নিয়ম অনুযায়ী ছাড় পাবেন।
আবেদনের ফি

আবেদনের ফি

আবেদনের ফি হিসেবে সাধারণ পরীক্ষার্থীদের গিতে হবে ১৩০০ টাকা।(৫০০ টাকা আবেদনের ফি, সঙ্গে ৮০০ টাকা প্রসেসিং ফি)। তবে তফশিলি জাতি, উপজাতি, শারীরিক প্রতিবন্ধী এবং প্রাক্তন সেনাকর্মীদের আবেদনের জন্য কোনও ফি দিতে হবে না। তাঁদেরকে শুধুমাত্র প্রসেসিং ফি বাবদ ৮০০ টাকা দিতে হবে।

আবেদনের পদ্ধতি

আবেদনের পদ্ধতি

https://www.mponline.gov.in/portal/-এ গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনকারীর বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। আবেদন করার শেষ সময় ৫ মার্চ, ২০২২। তবে আবেদনকারীকে আবেদন করার আগে ওয়েবসাইট থেকে বিজ্ঞপ্তিটি ভাল করে পড়ে নিতে অনুরোধ করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+