Translator Jobs: দোভাষী'র কাজ করে লাখ টাকা রোজগারের সুযোগ! কীভাবে শুরু করবেন সেই কাজ
Translator Jobs: ক্লাস ১২ এর পর বেশির ভাগ ছাত্রছাত্রীই সায়েন্স, কমার্স কিংবা আর্টস নিয়ে পড়াশোনায় ঢুকে যায়! ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার হয়ে মোটা রোজগারের স্বপ্ন দেখেন। কিন্তু সময় বদলাচ্ছে!
সময় সঙ্গে কেরিয়ার বেছে নেওয়ার সুযোগ অনেক বেশি তৈরি হচ্ছে। অনেকেই ১০ টা ৫ টার চাকরি ছেড়ে নিজের মতো কাজ করছেন। কেউ ভ্লগ করছেন তো কী আবার Translator ( দোভাষী ) এর কাজ করে মোটা অঙ্কের রোজগার করছেন।

লিন্তু কীভাবে কেরিয়ার হিসাবে Translator ( দোভাষী ) এর কাজ করবেন?
গ্লোবালাইজেশনের যুগে ট্রান্সলেটর কিংবা ইন্টারপ্রেটের চাহিদা অনেক বেড়ে গিয়েছে। আর এই অপশনকে কেরিয়ার (Career in Translation) হিসাবে অনেকেই বেছে নিচ্ছেন। আর তা থেকে লাখ টাকা রোজগার করছেন। তবে এই সেক্টরে কেরিয়ারে উন্নতি করতে চাইলে ভাষার বেসিক এবং স্ট্যান্ডার্ড দুটি বিষয়কে বুঝতে হবে। শুধু তাই নয়, অধীক ভাষাকে রপ্ত করতে হবে নিজের মধ্যে। তাতে নিজের গুরুত্ব অনেক বেশি বাড়ানো সম্ভব।
এই কাজে কি যোগ্যতা প্রয়োজন হয়?
তবে কেরিয়ার হিসাবে ভাবলেই তো হল না! কতটা যোগ্যতা (Translator Eligibility Course) নিজের মধ্যে রয়েছে তা বুঝে নেওয়াটা খুব জরুরি। আর এজন্যে একজন প্রার্থীকে স্বীকৃত যে কোনও বোর্ড থেকে কমপক্ষে ৫৫ শতাংশ নম্বরসহ দ্বাদশ পরীক্ষাতে পাশ করতে হবে। মাস্টার্স করতে হবে। আর এর মধ্যে ইংলিশ, ফ্রেঞ্চ, স্প্যানিশ, জার্মানি ভাষা শিখতে পারেন। যত ভাষা শিখবেন তত লাভ বেশি। এমটি বিশ্ববিদ্যালয়, জওহরলাল নেহেরু ইউনিভার্সিটি, আলিগড় মুসলিম ইউনিভার্সিটি, দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে এই বিষয়ে কোর্স করতে পারেন। পাশাপাশি কলকাতা গোলপার্ক রামকৃষ্ণ মিশনেও এই বিষয়ে পড়াশোনা করানো হয়।

Translator Jobs: কেমন রয়েছে কাজের সুযোগ
এই সেক্টরে গ্রোথের গ্রাফ উপরের দিকে! একাধিক বিদেশী সংস্থা ধীরে ধীরে বিভিন্ন জায়গাতে সংস্থা খুলছে। স্থানীয় পর্যায়ে সংস্থাগুলি বহু কর্মী নিয়োগ করে। তাঁদের ভাষা বুঝতে বহু সংস্থাই দোভাষীদের নিয়োগ করে থাকে। পাশাপাশি সরকারি ক্ষেত্রেও (Sarkari Naukri) দোভাষী জানা লোকের প্রয়োজন হয়। বিশেষ করে কেন্দ্রীয় সরকার বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার ক্ষেত্রে এমন ট্রান্সলেটরদের নিয়োগ করে। আর যদি মনে করেন নিজেই কিছু করবেন তাহলেও সুযোগ! কীভাবে? বিদেশের বহু [পর্যটক ভারতে আসে। তাঁরা স্থানীয় এবং তাঁর ভাষা বুঝতে এবং বলতে পারে এমন মানুষকে খোঁজে। তাঁদের সঙ্গে যুক্ত হয়েও রোজগার সম্ভব।
Translator Jobs: মোটা অঙ্কের রোজগারের সুযোগ
চাকরি করুন কিংবা গাইড হিসাবে কাজ! সবেতেই লাখ টাকার উপরে রোজগারের সুবিধা রয়েছে। এমনকি চুক্তিভিত্তিক ভাবেও কাজেও মোটা টাকা রোজগার করা সম্ভব।












Click it and Unblock the Notifications