শীর্ষে থাকা ৫ তথ্যপ্রযুক্তি সংস্থায় রেকর্ড নিয়োগের প্রস্তুতি, ফ্রেশারদের দেওয়া হবে অগ্রাধিকার
দেশের শীর্ষে থাকা পাঁচটি তথ্যপ্রযুক্তি (Information technology) সংস্থা টিসিএস, ইনফোসিস, এইচসিএল, উইপরো এবং টেক মাহিন্দ্রা বর্তমান বছরে রেকর্ড সংখ্যক প্রায় ১.৮ লক্ষ ফ্রেশার নিয়োগ (hire) করতে চলেছে। প্রসঙ্গত উল্লেখ্য এ
দেশের শীর্ষে থাকা পাঁচটি তথ্যপ্রযুক্তি (Information technology) সংস্থা টিসিএস, ইনফোসিস, এইচসিএল, উইপরো এবং টেক মাহিন্দ্রা বর্তমান বছরে রেকর্ড সংখ্যক প্রায় ১.৮ লক্ষ ফ্রেশার নিয়োগ (hire) করতে চলেছে। প্রসঙ্গত উল্লেখ্য এই সংস্থাগুলি সারা পৃথিবী ব্যাপী কাজ করে। গতবছরে এই সংস্থাগুলি প্রায় ৮০ হাজার ফ্রেশার নিয়োগ (appointment) করেছিল। সূত্রের খবর অনুযায়ী আগামী বছরেও নিয়োগের এই গতি বজায় থাকবে।

বড় নিয়োগ তথ্য প্রযুক্তি সংস্থায়
এই বড় সংখ্যায় নিয়োগের পিছনে এইসব সংস্থা থেকে বহু সংখ্যায় চাকরি ছাড়ার কারণ উঠে এসেছে। কেননা সংস্থাগুলি চাকরিপ্রার্থী নির্বাচন করার জায়গাটা সীমিত। গত বছর অর্থাৎ ২০২১-এর জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে সংস্থাগুলিতে প্রায় ২ লক্ষ নিয়োগ হয়েছিল। এই নিয়োগের সংখ্যা দেখেই বোঝা যায়, তথ্যপ্রযুক্তি সংস্থায় কোন ধরনের প্রতিভার প্রয়োজন হয়।
২০২১-এর ডিসেম্বরের শেষ পর্যন্ত এই পাঁচ তথ্যপ্রযুক্তি সংস্থায় ২.৩ লক্ষের কাছাকাছি কর্মী নিয়োগ হয়েছে। যা আগের বছরের নিয়োগের কয়েকগুন। সেই সময়ে সংস্থাগুলিতে নিয়োগের সংখ্যা ছিল প্রায় ৩৫ হাজারের মতো।

চাহিদা বাড়ছে
বড় সংখ্যায় নিয়োগের পিছনে দুটি বড় কারণ রয়েছে। একটি হল তথ্যপ্রযুক্তিতে প্রতিভার চাহিদা ক্রমেই বাড়ছে। তথ্যপ্রযুক্তি সংস্থাগুলিতে বড় কোনও চুক্তি (৫০০ মিলিয়ন ডলারের ওপরে) না হলেও সংস্থাগুলিতে নিয়োগের সংখ্যা কমতির দিকে যায়নি। সেই কারণে সংস্থাগুলির আত্মবিশ্বাস বেড়েছে এবং সংস্থাগুলির দুই ডিজিটে বৃদ্ধির মাধ্যমে বছর শেষ হয়েছে।
উদাহরণ হিসেবে ইনফোসিসের ব্যবসায় বৃদ্ধি হয়েছে ১৯.৫-২০ শতাংশের মতো। এই সংস্থার ক্ষেত্রে পরপর তিনবছর এই ঘটনা ঘটল। ইনফোসিস বছর শুরু করেছিল ১২-১৪ শতাংশ বৃদ্ধি দিয়ে। অন্যদিকে টিসিএস কিংবা এইচসিএল তাদের বৃদ্ধি নিয়ে কোনও তথ্য না দিলেও সংস্থার বৃদ্ধি দু-ডিজিটে নিয়ে যাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী। উইপরো আশা করছে তারা ২৭-২৮ শতাংশ বৃদ্ধি দিয়ে বছরটা শেষ করবে।

চাকরি ছেড়ে যাচ্ছেন অনেকে
অন্যদিকে বড় কারণ হল সংস্থার চাকরি ছেড়ে যাওয়া। টিসিএস এবং এইচসিএলে চাকরি ছেড়ে যাওয়ার সংখ্যাটা ডিসেম্বরে শেষ হওয়া ত্রৈমাসিকে ১৫.৩ এবং ১৯.৮ শতাংশের মতো। অন্যদিকে ইনফোসিস, উইপরো, টেক মাহিন্দ্রাতে এই সময়ে চাকরি ছাড়ার সংখ্যাটা যথাক্রমে ২৫.৫, ২২.৭ এবং ২৪ শতাংশের আশপাশে।

ফ্রেশার নিয়োগের পরিকল্পনা
উইপরোর তরফে জানানো হয়েছে, গতমাসে শেষ হওয়া ত্রৈমাসিকে চাকরি ছেড়ে যাওয়ার সংখ্যাটা ছিল ২২.৭ শতাংশের মতো। যা অনুমানের নিচে। কোম্পানিতে প্রতিভা বজায় রাখতে ফ্রেশার নিয়োগে জোর দিয়েছে। ২০২৩ আর্থিক বছরের মধ্যে কোম্পানিতে প্রায় ৩০ ফ্রেশার নিয়োগ করা হবে বলে সংস্থার তরফে জানানো হয়েছে। সংস্থার তরফে বলা হয়েছে, ভাইজ্যাক, কলকাতা, চণ্ডীগড়, ভুবনেশ্বর, নাগপুর থেকে তারা প্রতিভা সম্পন্ন কর্মীদের বেছে নিয়েছে।
পাশাপাশি ক্যাম্পাসের নিয়োগেও জোর দেওয়া হচ্ছে। ২০২৩ আর্থিক বছরে প্রায় ১৫০০০ ক্যাম্পাস নিয়োগ করা হবে। এই সংখ্যাটা আগেরবারের থেকে ৫ হাজার বেশি। টেক মাহিন্দ্রা তাদের সংস্থায় কর্মীদের স্কিলবৃদ্ধিকে জোরদার করেছে।












Click it and Unblock the Notifications