Top Bank Exams 2023: কোন পরীক্ষার মাধ্যমে পাওয়া যায় ব্যাঙ্কের চাকরি? রইল সমস্ত তথ্য

Top Bank Exams 2023: ব্যাঙ্কের চাকরি পেতে কে না পেতে চায়! কিন্তু কীভাবে পাওয়া যায় সেই চাকরি? পরীক্ষাই বা কি দিতে হয়? সমস্ত প্রশ্নের উত্তর জানাতেই এই প্রতিবেদন।

SBI কিংবা RBI ছাড়া বেশির ভাগ ব্যাঙ্কের চাকরিই IBPS এর তরফে একটি পরীক্ষা নেওয়া হয়। আর এর মাধ্যমেই পাওয়া যায় সেই চাকরি। SBI কিংবা RBI দেশের দুই ব্যাঙ্ক কর্মী নিয়োগ করতে নিজেরাই পরীক্ষা নিয়ে থাকে।

কোন পরীক্ষার মাধ্যমে পাওয়া যায় ব্যাঙ্কের চাকরি?

SBI Bank Exams: স্টেটের ব্যাঙ্কের চাকরি

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বিভিন্ন পদের জন্যে বিভিন্ন পরীক্ষার ব্যবস্থা করে। যেমন SBI PO Exam, SBI SO Exam, SBI Clerk Exam রয়েছে।

SBI PO Exam: এটিকে SBI এর প্রভেশনারি অফিসার্স (PO) পরীক্ষাও অনেকে বলে থাকেন। এই SBI এর management cadre of SBI আবেদনকারীকে বেছে নেয়। মূলত তিন ধাপে এই পরীক্ষা নেওয়া হয়ে থাকে।

SBI SO Exam: SBI SO এর পরীক্ষা নেওয়ার উদ্দেশ্য রয়েছে ব্যাঙ্কের জন্যে বিশেষ আধিকারিকদের (Specialist Officers, SO) কাজের জন্যে বেছে নেওয়া। অভিজ্ঞতার ভিত্তিতে এই কাজের জন্যে আধিকারিকদের ব্যাঙ্ক বেছে নেয়।

SBI Clerk Exam: SBI ক্লার্ক পরীক্ষার মাধ্যমে জুনিয়ার অ্যাসোসিয়েটসের নিয়োগ করা হয়ে থাকে। এই পরীক্ষার দুটি ধাপ রয়েছে। আর তার মাধ্যমে এই পদের জন্যে যোগ্য প্রার্থীকে বেছে নেয় ব্যাঙ্ক।

IBPS Exam: Institute of Banking Personnel Selection

ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনেল সিলেকশন (Institute of Banking Personnel Selection) একটি পরীক্ষা নিয়ন্ত্রক সংস্থা (Examination Body)। বিভিন্ন ব্যাঙ্কের জন্যে ব্যাপক ভাবে কর্মী নিয়োগ করে থাকে এই সংস্থা।

IBPS এর মাধ্যমে একাধিক অনলাইন পরীক্ষার আয়োজন করা হয়ে থাকে। যেমন IBPS PO Exam- এই পরীক্ষার প্যাটার্ন তিন ধরনের হয়ে থাকে। এছাড়াও IBPS SO Exam এবং IBPS Clerk Exam হয়ে থাকে।

IBPS RRB Exam: আরআরবি সিআরপি (IBPS RRB CRP) পরীক্ষা মূলত গ্রামীন ব্যাঙ্কগুলির (Regional Rural Banks) জন্যে নেওয়া হয়। গ্রাম্য এলাকাতে পরিষেবা দিতে একাধিক গ্রামিন ব্যাঙ্ক রয়েছে দেশে। আর তাতে কর্মী নিয়োগ করতেই এই পরীক্ষা।

অন্যান্য ব্যাঙ্কিং পরীক্ষা (Other Banking Exams 2023)

ব্যাঙ্কের বিভিন্ন উঁচুপদে চাকরি পেতেও বিভিন্ন পরীক্ষা হয়। যেমন IPPB এবং NABARD রয়েছে। IPPB অর্থাৎ India Post Payments Bank পরীক্ষা। NABARD অর্থাৎ National Bank for Agriculture and Rural Development। এই পরীক্ষার মাধ্যমে Assistant Managers নিয়োগ করা হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+