Teacher Recruitment: প্রধান শিক্ষক পদে কয়েক হাজার নিয়োগ হবে বাংলায়! প্রাথমিকের আওতায় আসছে পঞ্চম শ্রেণিও

Teacher Recruitment: লোকসভা ভোট মিটতেই শিক্ষক নিয়োগে তৎপরতা শুরু। রাজ্যের বহু সরকারি এবং সরকারি নিয়ন্ত্রণাধীন স্কুল রয়েছে। সেই সমস্ত স্কুলে শিক্ষকের একাধিক শূন্যপদ রয়েছে। আর তা মেটাতেই উদ্যোগী রাজ্য সরকার। আর তাই প্রধান শিক্ষক এবং শিক্ষিকা পদে কয়েকহাজার নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার৷ এমনটাই জানা গিয়েছে।

অন্যদিকে পঞ্চম শ্রেণীকেও প্রাথমিকের আওতায় আনার প্রক্রিয়া শুরু করে দিল শিক্ষা দফতর (Education dept)। কলকাতা হাইকোর্টে এমনটাই জানালেন রাজ্য সরকারের আইনজীবী।

teacher

রাজ্য স্কুল শিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে, বিভিন্ন স্কুলে প্রধান শিক্ষক এবং শিক্ষিকা পদে এই নিয়োগ করা হবে। প্রায় চার থেকে পাঁচ হাজার শূন্যপদ রয়েছে৷ সমস্ত শূন্যপদেই এই নিয়োগ করা হবে বলে জানা গিয়েছে। এই বিষয়ে আলোচনা চলছে। সবুজ সঙ্কেত পেলেই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানা গিয়েছে। তবে নিয়োগের ক্ষেত্রে কোনও ভাবেই বিতর্ক চায় না রাজ্য সরকার। আর তাই বেশ কিছু ক্ষেত্রে বদলের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

জানা যাচ্ছে, ওএমআর শিটে পরীক্ষা নেওয়া হবে। পাশাপাশি প্রধান শিক্ষকদের ক্ষেত্রে সংরক্ষণ নীতিও থাকবে। এছাড়াও আরও বেশ কিছুক্ষেত্রে বদলের ভাবনা। এই বিষয়ে বিস্তারিত রিপোর্ট মুখ্যমন্ত্রীকে পাঠানো হবে। সেখানে সবুজ সঙ্কেত আসলেই রাজ্য প্রধান শিক্ষক নিয়োগে নয়া বিধি মন্ত্রিসভায় পেশ হবে।

অন্যদিকে পঞ্চম শ্রেণীকেও প্রাথমিকের আওতায় আনার প্রক্রিয়া শুরু করেছে রাজ্য। আজ আদালতে এমনটাই জানালেন স্কুল শিক্ষা দপ্তরের আইনজীবী। ২০২৫ থেকে ২০২৯ সালের মধ্যে পাঁচ দফায় সম্পূর্ণ করা হবে এই প্রক্রিয়া। এমনটাও এদিন স্কুল শিক্ষা দপ্তরের তরফে জানানো হয়েছে। শিক্ষা সংক্রান্ত একটি মামলায় আজ বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চে একটি হলফনামা জমা দিয়েছে শিক্ষা দফতর। সেখানেই এই তথ্য দেওয়া হয়েছে।

শিক্ষা দফতর জানিয়েছে, এক্ষেত্রে পর্যাপ্ত শিক্ষক নিয়োগ করা হবে। বাড়ানো হবে পরিকাঠামো। প্রথম দফায় ২৩৩৫ টি স্কুল, দ্বিতীয় দফায় ১৭৭৫ টি স্কুল, তৃতীয় দফায় ২৯৬৬ টি স্কুল, চতুর্থ দফায় ১২ হাজার স্কুল এবং পঞ্চম দফায় ১৩০৯৩ টি স্কুলের পঞ্চম শ্রেণীতে প্রাথমিকের আওতায় আনা হবে। এমনটাই হলফনামায় জানিয়েছে স্কুল শিক্ষা দপ্তর।.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+