বিশ্বের সবথেকে ভরসাযোগ্য পেশা কী? সমীক্ষায় সামনে এল অবাক করা সব তথ্য

বিশ্বের সবথেকে ভরসাযোগ্য পেশা কী? সমীক্ষায় সামনে এল অবাক করা সব তথ্য

যদি কেউ জিজ্ঞেস করেব যে ভগবানকে দেখা যায় কিনা তাহলে অনেকে তার উত্তর নেতিবাচক দিলেও অনেকেই বলে থাকেন ভগবান দেখাযায় প্রতিটি চিকিৎসাকেন্দ্রে। গলায় স্টেথো ঝুলিয়ে সাদা এপ্রন পরে যারা প্রতিনিয়ত মানুষের জীবন বাঁচিয়ে চলেছেন, সেই সব চিকিৎসকদেরই মানুষ ভগবানের সমান আসনে স্থান দিয়ে থাকেন। আর সম্প্রতি বিশ্বজোড়া এক সমীক্ষায় উঠে আসা তথ্য এটাই প্রমান করল যে গোটা বিশ্বে 'ডাক্তারি' সবথেকে বিশ্বাস ও ভরসাযোগ্য পেশা।

বিশ্বাসযোগ্য পেশার সমীক্ষা

বিশ্বাসযোগ্য পেশার সমীক্ষা

সম্প্রতি বিশ্ব বিশ্বাসযোগ্যতা নির্ণায়ক সূচক 'ইপসস' এর পক্ষ থেকে বিশ্বব্যাপী একটি সমীক্ষা চালানো হয়েছিল। যেখানে পৃথিবীর বিভিন্ন দেশের অন্তত ৫০ শতাংশ নাগরিকদের মতামতের উপর সমীক্ষা চালানো হয়। তাতে দেখা গিয়েছে, ৬৪ শতাংশ ব্যক্তিদের মত বিশ্বের সবথেকে বিশ্বাস ও ভরসাযোগ্য পেশার মানুষরা হলেন চিকিৎসকরা। বিশেষত করোনা মহামারীর পরে মানুষের মনে আরও বেশিকরে চিকিৎসার সঙ্গে জড়িত কর্মীদের বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি পেয়েছে।

বিশ্বাসযোগ্যতায় কারা বেশি নম্বরে?

বিশ্বাসযোগ্যতায় কারা বেশি নম্বরে?

বিশ্বব্যাপী যে সমীক্ষা সামনে এসেছে তাতে দেখা যাচ্ছে, বিশ্বের সবথেকে বিশ্বাস ও ভরসাযোগ্য পেশা হিসেবে সবথেকে বেশি নম্বর পেয়েছে চিকিৎসা ক্ষেত্র। ৬৪ শতাংশ ভোট পেয়েছে এই পেশা। ঠিক তার পরের স্থানেই রয়েছেন বিজ্ঞানীরা। বিশ্বের সবথেকে বিশ্বাস ও ভরসাযোগ্য পেশার তালিকায় দ্বিতীয় স্থানে আছে বিজ্ঞানের পূজারীরা। ৬১ শতাংশ ভোট পেয়েছেন তাঁরা। এর পর তৃতীয় স্থানে রয়েছেন শিক্ষকতা পেশার সঙ্গে যুক্ত মানুষরা। চিকিৎসকের পাশাপাশি শিক্ষাগুরু কেও ইশ্বরের সঙ্গে তুলনা করা হয়ে থাকে। তাই এই মহান পেশার সঙ্গে জড়িত ব্যক্তিরা সমাজের সুদৃঢ় ভবিষ্যৎ তৈরি করতে সাহায্য করে। তাঁদের প্রাপ্ত ভোট ৫৫ শতাংশ।

বিশ্বাসযোগ্যতায় কারা কম নম্বরে?

বিশ্বাসযোগ্যতায় কারা কম নম্বরে?

এ তো গেল সবথেকে বিশ্বাস ও ভরসাযোগ্য পেশায় যারা বেশি সংখ্যক ভোট পেয়েছেন। এবার দেখা যাক কোন কোন পেশার সঙ্গে জড়িত ব্যক্তিদের লোকে সবথেকে কম ভোট দিয়েছেন। বা বলা চলে কোন কোন পেশার সঙ্গে জড়িত ব্যক্তিদের সবথেকে কম ভরসা করেন গোটা বিশ্বের আম জনতা। দুনিয়ার সব রাজনৈতিক ব্যক্তিত্বদের সবথেকে কম ভোট দিয়েছেন মানুষ। অবাক করা বিষয় হল, বিশ্বাসযোগ্যতায় তাঁদের প্রাপ্ত ভোট মাত্র ১০ শতাংশ। এর পরে সরকারি মন্ত্রী হিসেবে যারা কাজ করেন তাঁরা পেয়েছেন মাত্র ১৫ শতাংশ ভোট। অর্থাৎ তাঁদেরকেও ঠিক ভরসা করতে পারেননা বিশ্বের বেশিরভাগ সাধারণ মানুষ। তবে কয়েক পয়েন্ট হলেও উপরে আছেন বিজ্ঞাপন সংস্থার সঙ্গে যুক্ত অ্যাড ফিল্ম নির্মাতারা। তাঁদের প্রাপ্ত ভোটের পরিমান ১৫ শতাংশ। তাই বোঝাই যাচ্ছে যতই বিজ্ঞাপনে দর্শককে আকর্ষণ করার চেস্টা করা হোক না কেন মানুষ আসলে সেটাই পছন্দ করেন যা নিখাদ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+