কলকাতার বিডি মেমোরিয়াল স্কুলে একাধিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি
কলকাতার বিডি মেমোরিয়াল স্কুলে একাধিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি
কলকাতার বিডি মেমোরিয়াল স্কুলে শিক্ষক পদে একাধিক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কবে থেকে কবের মধ্যে আবদন করা যাবে, তা জানিয়েছে কর্তৃপক্ষ। কোন শিক্ষাগত যোগ্যতা ও বয়সের প্রার্থীরা আবেদন করতে পারবেন, তাও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এ ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

পদের নাম : সহকারি শিক্ষক ও অ্যাকাউন্ট্যান্ট
কোন কোন শূন্যপদ
১) সহকারি শিক্ষক - ইংরাজি, বিজ্ঞান, অঙ্ক, সোশ্যাল স্টাডিজ।
২) অ্যাকাউন্ট্যান্ট
৩) মেইনটেন্যান্স সুপারভাইজার
কোথা থেকে আবেদন : পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে আবেদন করা যাবে।
শিক্ষাগত যোগ্যতা
১) ইংরাজি মিডিয়াম থেকে পড়াশুনো।
২) প্রতি বিষয়ে বি.এড সহ গ্র্যাজুয়েট/পোস্ট গ্র্যাজুয়েট।
৩) অ্যাকাউন্ট্যান্ট ও মেইনটেন্যান্স সুপারভাইজারের জন্য আলাদা করে শিক্ষাগত যোগ্যতা বলা হয়নি।
বয়সের সীমা
সহকারি শিক্ষক, অ্যাকাউন্ট্যান্ট ও মেইনটেন্যান্স সুপারভাইজার নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের বয়সের চূড়ান্ত সীমা বলে দেওয়া হয়নি।
আবেদনের ফি
এই পদে আবেদনের জন্য প্রার্থীদের কোনও ফি দিতে হবে না।
গুরুত্বপূর্ণ দিন
১) আবেদন জমা দেওয়া যাচ্ছে - ০৫/০৩/২০২১
২) আবেদন জমা দেওয়ার শেষ দিন - যত শীঘ্র সম্ভব (নির্ধারিত দিন ধার্য করে দেওয়া হয়নি)।
কীভাবে আবেদন
১) অনলাইনে আবেদন করা যাবে।
২) hr@bdmi.org ইমেলে সিভি পাঠাতে হবে।
৩) https://www.bdmi.org/bdmi-career/ ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে সিভি সহ আবেদন জমা দেওয়া যাবে।












Click it and Unblock the Notifications