Teachers Recruitment: সংস্কৃত, শারীরিক শিক্ষা সহ ১১৪০৩ টি শূন্যপদের জন্যে শিক্ষক নিয়োগ! অনলাইনে আবেদন
সরকারি চাকরি কে না পেতে চায়! কিন্তু সুযোগ কোথায়। চাকরি বলতেই এখন বেসরকারি সংস্থায় অনিশ্চিত জীবন। করোনা পরিস্থিতিতে অনেকটাই বদলেছে কাজের পরিস্থিতি। যদিও ফের একবার ওয়ার্ক ফ্রম হোম থেকে অফিসে ফিরছে কর্মীরা।
সরকারি চাকরি কে না পেতে চায়! কিন্তু সুযোগ কোথায়। চাকরি বলতেই এখন বেসরকারি সংস্থায় অনিশ্চিত জীবন। করোনা পরিস্থিতিতে অনেকটাই বদলেছে কাজের পরিস্থিতি। যদিও ফের একবার ওয়ার্ক ফ্রম হোম থেকে অফিসে ফিরছে কর্মীরা।
কিন্তু তাও কতদিন তা নিয়ে একটা সন্দেহ তৈরি হয়েছে। থার্ড ওয়েভ যেভাবে ছড়িয়ে পড়ছে তাতে বেশিদিন সম্ভবত অফিসে থেকে কাজ হবে। ফের একবার বাড়িতেই ফিরবে কাজের জীবন। যদিও এখনও পর্যন্ত কর্মসংস্থানের সুযোগ ভালোই রয়েছে।

শিক্ষকদের ক্ষেত্রে দারুন কাজের সুযোগ।
শিক্ষকদের ক্ষেত্রে দারুন কাজের সুযোগ। মাধ্যমিক শিক্ষা নির্দেশলয়, DSE ওডিশা, রাজ্যের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রাথমিক নিযুক্ত একাধিক পদের জন্যে শিক্ষক নিয়োগ করতে চলেছে। অবশ্যই এই মুহূর্তে যারা চাকরির সন্ধান করছে তাঁদের জন্যে অবশ্যই বড় খবর। অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে এই পদের জন্যে। ইতিমধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। যোগ্য এবং ইচ্ছুক প্রার্থীদের ইতিমধ্যে আবেদন করতে বলা হয়েছে।

অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে
অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। সরকারি ওয়েবসাইটে আবেদন করতে হবে। ওয়েবসাইটি হল- https://dseodisha.ইন/। সেখানেই এই আবেদন করতে হবে। তবে আবেদনের আগে অবশ্যই ভালো করে শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি ভালো ভাবে পড়ে নেওয়া প্রয়োজন। তবে মাথায় রাখতে হবে এই পদের জন্যে আবেদনের শেষ তারিখ ৩১ জানুয়ারি ২০২২। এই সময়সীমার মধ্যেই আবেদনকারীর আবেদন পৌঁছতে হবে । না হলে বাতিল হয়ে যেতে পারে।

মোট 11403 টি পদের জন্যে এই নিয়োগ হবে
মোট 11403 টি পদের জন্যে এই নিয়োগ হবে। তবে কোন বিষয়ে কত নিয়োগ হবে তা DSE Odisha-এর তরফে দেওয়া বিজ্ঞপ্তিতে স্পষ্ট ভাবে বলা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, কলা বিষয়ে ৩৩০৮টি শূন্যপদের জন্যে এই নিয়োগ হবে। বিজ্ঞান(পিসিএম) এর জন্যে ২৩৭০। বিজ্ঞান (সিবিজেড) শূন্যপদের সংখ্যা ১৫৪৪। হিন্দি শিক্ষক পদেও নিয়োগ হবে। এই পদের জন্যে শূন্যপদের সংখ্যা ১৭৫৩। সংস্কৃত শিক্ষক পদের জন্যে শূন্যপদ ১১৮৮ জন। তেলেগু শিক্ষক পদের জন্যেও নিয়োগ করা হবে। এতে শূন্যপদ মাত্র ২২টি। শারীরিক শিক্ষা পদের জন্যে শূন্যপদের সংখ্যা ১২১৮ জন।

আবেদনের বয়স-
সর্বনিম্ন ২১ বছর বয়স থেকে এই পদের জন্যে আবেদন করা যাবে। সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত আবেদন করা যাবে। এছাড়াও বয়সের ক্ষেত্রে কিছু শর্ত আছে। তবে আবেদনের আগে অবশ্যই ভালো করে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি পড়ে নিন।

কীভাবে আবেদন-
অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। সরকারি ওয়েবসাইট https://dseodisha.ইন-এর মাধ্যমে আবেদন করতে হবে। তবে 'অনলাইন আবেদনে' ক্লিক করতে হবে। সেখানে একটা নতুন পেজ খুলে যাবে। নির্দেশকে ভালো ভাবে পড়তে হবে। রেজিস্টার করতে হবে সেখানে। জরুরি তথ্যগুলি সেখানে দিতে হবে। সাবমিট করুন এবং কনটিনিউ অপশন ক্লিক করতে হবে। সেখানে আবেদন শুল্ক দিতে হবে। এরপর গোটা ফর্মটা আরও একবার ভালো ভাবে দেখা যাবে। এরপর সাবমিট করতে হবে। তবে অবশ্যই গপ্টা ফর্মটি ডাউনলোড করেত হবে।












Click it and Unblock the Notifications