Teacher Recruitment: শতাধিকেরও বেশি শূন্যপদে শিক্ষক নিয়োগ, পড়ুন বিজ্ঞপ্তিটি

Recruitment 2023: সরকারি চাকরি করার স্বপ্ন দেখছেন! তাহলে এই প্রতিবেদন আপনার জন্যে। স্বামী আত্মানন্দ ইংলিশ মিডিয়াম স্কুলে চাকরি পাওয়ার দারুণ সুযোগ। শতাধিকেরও বেশি শূন্যপদের জন্যে এই নিয়োগ করা হবে। কীভাবে-কোথায় আবেদন করতে হবে সমস্তটাই এই প্রতিবেদনে আলোচনা করা হল।

প্রতিবেশী ছত্তিসগড় সরকার বিলাসপুর জেলাতে সাতটি নতুন ইংরেজই মাধ্যম স্কুল খোলার সিদ্ধান্ত নিয়েছে। স্কুলের জন্যে একাধিক বিষয়ের উপর শিক্ষক নিয়োগ করা হবে। মোট ১৬৮ টি শূন্যপদের জন্যে এই নিয়োগ করা হবে। ইতিমধ্যে এই সাতটি স্কুলের জন্যে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।

 শতাধিকেরও বেশি শূন্যপদে শিক্ষক নিয়োগ,

ইতিমধ্যে এই বিষয়ে বিস্তারিত জানিয়ে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। স্কুল শিক্ষা বিভাগের তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী শিক্ষক, সহকারী শিক্ষক, ব্যায়াম শিক্ষক, কম্পিউটার শিক্ষক ও গ্রন্থাগারিক নিয়োগ করা হবে।

শুধু ইংরেজই মাধ্যমের জন্যেই নয়, হিন্দি মাধ্যমের জন্যেও স্কুল শিক্ষকপদের জন্যে নিয়োগ করা হবে। স্বামী আত্মানন্দ হিন্দি মিডিয়াম স্কুলের জন্যে এই নিয়োগ করা হবে। যদিও আলাদা ভাবে এই নিয়োগের জন্যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। জানা গিয়েছে, ইংরেজি এবং হিন্দি স্কুলের জন্যে ২৪ জন করে শিক্ষক নিয়োগ করা হবে।

সমস্ত স্কুলের পদ নিয়ে মোট ১৬৮ জনকে নিয়োগ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এই নিয়োগ ছত্তিসগড়ের চিংরাজপাড়া, বহুমুখী দয়ালবন্দ, কার্গিকলা, সিপাট, পাচপেডি, বেলপানে পরিচালিত স্কুলগুলিতে করা হবে। স্বামী আত্মানন্দ ইংলিশ মিডিয়াম স্কুলে ক্লাস ১ থেকেই পড়ার সুযোগ রয়েছে।

শিক্ষক নিয়োগ নিয়ে বড় আপডেট

যা ক্লাস ১২ পর্যন্ত পড়া যাবে বলে জানা গিয়েছে। স্কুলে অ্যাডমিশন প্রক্রিয়া জারি রয়েছে। নিয়োগের বিষয়ে আরও বিস্তারিত জানতে এই লিঙ্কে- https://raipur.gov.ইন/notice/swami-atmanand-english-medium-school-raipur-contractual-recruitment-2023-24/- ক্লিক করতে বলা হয়েছে। এছাড়া https://raipur.gov.ইন/- এই লিঙ্কে ক্লিক করেও এই বিষয়ে বিস্তারিত জানা যাবে বলে জানানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+