Teacher Recruitment: ১২,৪৮৯ টি শূন্যপদে শিক্ষক পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি
Job News: সরকারি চাকরির যারা স্বপ্ন দেখছেন তাঁদের জন্যে বড় (Teacher Recruitment 2023) খবর। ইতিমধ্যে ছত্তিসগড় শিক্ষা বোর্ডের তরফে এই বিষয়ে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।
গত ৬ মে থেকে এই পদের জন্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। মূলত শিক্ষক এবং সহ শিক্ষক পদের জন্যে এই নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী ১২ হাজার ৪৮৯ টি শূন্যপদের জন্যে এই নিয়োগ করা হবে। যার মধ্যে ৬ হাজার ২৮৫ জনকে (Teacher Recruitment 2023) নিয়োগ করা হবে সহকারী শিক্ষক হিসাবে।

পাশাপাশি ৫,৭৭২ টি শূন্যপদের জন্যে নিয়োগ করা হবে। আরও ৪৩২ টি শূন্যপদে এই নিয়োগ করা হবে। ছত্তিসগড় বোর্ডের তরফে একটি পরীক্ষা নেওয়া হবে। এর মাধ্যমে সমস্ত নিয়োগ করা হবে বলে জানা যাচ্ছে। এই বিষয়ে আরও বিস্তারিত জানতে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে।
এই পদের জন্যে বেছে নেওয়া যোগ্য প্রার্থীকে মাসে ২৫ হাজার ৩০০ টাকা থেকে ৩৮ হাজার ১০০ টাকা দেওয়া হবে। তবে এই পরীক্ষাতে বসতে হলে নুন্যতম ১২বি/ গ্র্যাজুয়েশন/ পোস্ট গ্র্যাজুয়েট/ ডিপ্লোমা এবং বিএড করতে হবে। এছাড়াও ডিএড করেই এই পদের জন্যে আবেদন করতে পারা যাবে।

তবে এই পদের জন্যে আবেদন করতে হলে নুন্যতম ২১ বছর থেকে আবেদন করা যাবে। নুন্যতম ৪০ বছর পর্যন্ত এই পদের জন্যে আবেদন করা যাবে। বিজ্ঞপ্তি অনুযায়ী প্রয়োজনে ছত্তিসগড়ের একাধিক জেলাতে যোগ্য প্রার্থীকে নিয়োগ করা হবে। ছেলে-মেয়ে উভয়ই এই পদের জন্যে আবেদন করতে পারবেন। কীভাবে- কোথায় আবেদন করবেন সমস্ত কিছু এই প্রতিবেদনে বিস্তারিত আলোচনা করা হল।
কীভাবে আবেদন-

এই পদের জন্যে আবেদন করতে হলে তা করতে হবে অনলাইনের মাধ্যমে। আর তা করতে হলে ছত্তিসগড় ভ্যাপম বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে ক্লিক করতে হবে। এজন্যে এই লিঙ্কে- vyapam.cgstate.gov.ইন- ক্লিক করতে বলা হয়েছে। মেনুবারে থাকা রিক্রুটমেন্ট কিংবা কেরিয়ার সেকশনে ক্লিক করতে হবে।
সেখান থেকে নিয়িওগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে। এরপর ফর্মটি পুরণ করতে হবে। এজন্যে বেশ কয়েকটি প্রামাণ্য নথি, ছবি লাগবে। Recruitment Application Form 2023- পূরণ করে জমা দিতে বলা হয়েছে। তবে একটি আবেদন পত্র ডাউনলোড করে রাখতে বলা হয়েছে। '
কোনও সমস্যায় পড়তে না চাইলে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে।












Click it and Unblock the Notifications