Teacher Recruitment 2025: শিক্ষক পদে ব্যাপক নিয়োগ, একাধিক বিষয়ের জন্য হবে নিয়োগ, আবেদন জানান আজই
Teacher Recruitment 2025: শিক্ষক হিসাবে নিজের কেরিয়ার তৈরি করতে চান? তাহলে এই প্রতিবেদন আপনার জন্য। বাংলার পাশের রাজ্যে ওডিশাতে শিক্ষাকতা করার বড় সুযোগ। ওডিশা স্টাফ সিলেকশন কমিশন (OSSC) লিভ ট্রেনিং রিজার্ভ (leave training reserve teacher-LTR) টিচার পদের জন্য বিপুল নিয়োগ (Odisha LTR Teacher Recruitment 2025) করবে।
ইতিমধ্যে Odisha Staff Selection Commission -এর তরফে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। কীভাবে কোথায় আবেদন করবেন (Teacher Recruitment 2025) জেনে নিন।

Teacher Recruitment 2025: কীভাবে নিয়োগ
শিক্ষক পদে চাকরি পাওয়ার বড় সুযোগ (Teacher Recruitment 2025)। বিশেষ করে মহিলাদের জন্যে তো বটেই। এই পদের জন্য আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে তা করতে হবে। এজন্য এই লিঙ্কে - OSSC এর অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। কিংবা এই লিঙ্কে - ossc.gov.in - ক্লিক করতে হবে। ওয়েবসাইট খুললেই LTR Teacher Recruitment 2024 অপশনে ক্লিক করে রেজিস্ট্রেশন করতে হবে। আগামী ৫ ফেব্রুয়ারি পর্যন্ত এই শূন্যপদের জন্য আবেদন করা যাবে।
Teacher Recruitment 2025: শূন্যপদ এবং বিজ্ঞপ্তি
মোট ৭৫৪০ টি শূন্যপদের জন্য এই নিয়োগ (Teacher Recruitment 2025) করা হবে। যার মধ্যে ২৪৮৭ টি শূন্যপদ মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে। বিজ্ঞপ্তি অনুযায়ী টিজিটি আর্টসে জন্য ১৯৭০টি, টিজিটি পিসিএমের ১৪১৯টি পদ, হিন্দির জন্য ১৩৫২টি, টিজিটি বিজ্ঞানের ১২০৫ টি পদ, পিইটির ৮৪১ টি পদ, সংস্কৃতের ৭২৩ টি, তেলেগু ৬টি এবং উর্দু'র জন্য ২৪টি পদের জন্য পূরণ করা হবে। এই শূন্যপদে আবেদনের আগে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি ভালো ভাবে পড়ে নিতে হবে। Odisha Staff Selection Commission -এর ওয়েবসাইটেই এই বিষয়ে জানা যাবে।
Teacher Recruitment 2025: যোগ্যতা এবং বয়স
নুন্যতম ২১ বছর বয়স থেকে এই শূন্যপদের জন্য আবেদন (Teacher Recruitment 2025) করা যাবে। সর্বোচ্চ ৩৮ বছর বয়স পর্যন্ত এই পদের জন্য আবেদন করা যাবে। কিছু ক্ষেত্রে বয়সে ছাড় দেওয়া হয়েছে। অন্যদিকে সংশ্লিষ্ট যে বিষয়ে আবেদন করবেন আবেদনকারী তা নিয়ে বিস্তারিত পড়াশোনা থাকতে হবে। বিস্তারিত বিজ্ঞপ্তিতে জানুন।
Teacher Recruitment 2025: কীভাবে নিয়োগ
এই শূন্যপদের জন্য নিয়োগের প্রথমে প্রিলিমস পরীক্ষা (Teacher Recruitment 2025) দিতে হবে। এরপর ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে। ধাপে ধাপে হবে এই নিয়োগ।












Click it and Unblock the Notifications