TCS Freshers' Hiring: চাকরি প্রার্থীদের জন্য সুখবর! ফ্রেশার হিসাবে ব্যাপক নিয়োগ টিসিএসে
TCS Freshers' Hiring: সদ্য পাশ করে চাকরি খুঁজছেন? সেই সব চাকরি প্রার্থীদের জন্য সুখবর এনেছে টিসিএস বা টাটা কনসাল্টেন্সি সার্ভিসেস (Tata Consultancy Services)। কার্যত কথা রেখেছে এই সংস্থা। ফ্রেশারদের নিয়োগ করতে শুরু বিজ্ঞপ্তি প্রকাশ করেছে টিসিএস (TCS)। ইতিমধ্য়েই শুরু হয়ে গিয়েছে আবেদনের প্রক্রিয়া।
আগামী ১০ এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন প্রার্থীরা (TCS Freshers' Hiring)। পরে ২৬ এপ্রিল হবে নিয়োগের পরীক্ষা। সেখান থেকেই বেছে নেওয়া হবে যোগ্য প্রার্থীদের। বিস্তারিত সমস্ত তথ্য এই প্রতিবেদনে আলোচনা করা হল।

যাঁরা সদ্য ইঞ্জিনিয়ারিং পাশ করেছেন, তাঁরা আবেদন করতে পারবেন এই পদের (TCS Freshers' Hiring) জন্য। বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৪- এ যাঁরা বিই, এমসিএ, বিটেক, এমএসসি ও এম এস পাশ করেছেন, তাঁরাই আবেদন করতে পারবেন। সংস্থার ওয়েবসাইটে এই নিয়োগ সংক্রান্ত সব তথ্য দেওয়া হয়েছে। টিসিএস-এর চাকরি অনেকের কাছেই স্বপ্নের মতো।
মোট তিনটি বিভাগে হবে এই নিয়োগ- নিনজা, ডিজিটাল ও প্রাইম। যাঁদের নিনজা বিভাগে নিয়োগ (TCS Freshers' Hiring) করা হবে, তাঁরা ৩.৩৬ লক্ষ টাকার প্যাকেজ পাবেন। আর যাঁদের ডিজিটাল ও প্রাইম বিভাগে নিয়োগ করা হবে, তাঁদের বেতনের প্যাকেজ হতে পারে বছরে ৯ লক্ষ থেকে সাড়ে ১১ লক্ষ।
কতজনকে নিয়োগ করা হবে, তা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি। এই পদে আবেদন করার আগে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞটিটি দেখে নিতে পারেন। এজন্য এই লিঙ্কে - TCS Freshers' Hiring -ক্লিক করতে পারেন।
গত জানুয়ারি মাসেই ফ্রেশারদের নিয়োগ (TCS Freshers' Hiring) করার কথা বলেছিল টিসিএস। সেই মতো কথা রেখেছে এই সংস্থা (Tata Consultancy Services)। গত ডিসেম্বরে টিসিএসের চিফ এইচ আর অফিসার মিলিন্দ লাক্কাড জানিয়েছিলেন যে ক্যাম্পাসে ক্যাম্পাসে যাবেন তাঁরা।
তবে ইনফোসিস (Infosys) এখনও পর্যন্ত ফ্রেশার নিয়োগের কথা কিছু জানা যায়নি । ক্যাম্পাসে গিয়ে নিয়োগ করার কথাও বলা হয়নি সংস্থার তরফে। আশা করা হচ্ছে, খুব শীঘ্রই এই বিষয়ে বিস্তারিত জানতে দেশের অন্যতম বড় তথ্যপ্রযুক্তি সংস্থা।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications