বিমান সংস্থায় চাকরি! লোক নিয়োগ করছে টাটাদের Vistara
বিমান সংস্থায় চাকরি! লোক নিয়োগ করছে টাটাদের Vistara
কেউ যদি আকাশে ওড়াকে পেশা হিসেবে বেছে নিতে চান, তাহলে কেবিন ক্রু-সহ বিভিন্ন পদে চাকরি বেছে নিতে পারেন। এব্যাপারে নিজেদের সাইটে বিজ্ঞপ্তি দিয়েছে টাটাদের সংস্থা ভিস্তারা। আবেদনের শেষ তারিখ ২ ফেব্রুয়ারি।

শূন্যপদের সংখ্যা
এখানে শূন্যপদের সংখ্যা জানানো হয়নি। তবে কেবিন ক্রু, গ্রাউন্ড স্টাফ, কার্গো ক্রু এবং ইউটিলিটি স্টাফ নিয়োগের কথা বলা হয়েছে।

কারা আবেদন করবেন
অভিজ্ঞতা সম্পন্ন এবং নবাগত উভয়েই এক্ষেত্রে আবেদন করতে পারবেন।

শিক্ষাগত যোগ্যতা ও বয়স
৬০ শতাংশ নম্বর-সহ দ্বাদশ শ্রেণি পাশ থেকে যে কোনও বিষয়ে স্নাতকরা এব্যাপারে আবেদন করতে পারবেন। বয়স ফ্রেশারদের জন্য ১৮ থেকে ২৭ বছর। অভিজ্ঞদের ক্ষেত্রে যে কোনও অভ্যন্তরীণ কিংবা আন্তর্জাতিক বিমান সংস্থায় ন্যূনতম ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স সর্বোচ্চ ২৭ বছর।

যেসব বিষয়ে অবশ্যই লক্ষ্য রাখতে হবে
ভিস্তারার তরফে বলা হয়েছে, তাদের সংস্থায় রয়েছেন প্রতিভাবান ব্যক্তিরা। অন্তর্নিহিত প্রতিভার মাধ্যমেই তাঁরা সংস্থাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। যাঁরা কেবন ক্রু হিসেবে আবেদন করবেন, তাঁদের বৈধ পাসপোর্ট, প্যান কার্ড এবং আধার কার্ড থাকতে হবে। ইংরেজি ও হিন্দিতে কথা বলায় দক্ষতা থাকতে হবে। মহিলাদের ক্ষেত্রে ন্যূনতম উচ্চতা হতে হবে ১৫৫ সেমি এবং পুরুষদের জন্য ১৭০ সেমি। শরীরের দৃশ্যমান অংশে কোনও ট্যাটু থাকা চলবে না। মহিলাদের ক্ষেত্রে বিএমআই ১৮ থেকে ২২ এবং পুরুষদের জন্য ১৮ থেকে ২৫। আবেদনকারীদের এব্যাপারে নিয়োগ সংক্রান্ত তথ্য দেখে নিতে অনুরোধ করা হচ্ছে। https://www.airvistara.com/in/en/careers












Click it and Unblock the Notifications