WB Teacher Recruitment Scam: তদন্ত শেষ করতে হবে দুমাসের মধ্যেই! শিক্ষক নিয়োগ মামলায় বড় নির্দেশ সুপ্রিম কোর্টের
WB Teacher Recruitment Scam: শিক্ষক নিয়োগ মামলায় নয়া মোড়। মামলার তদন্ত শেষ করার ডেডলাইন বেঁধে দিল সুপ্রিম কোর্ট। একই সঙ্গে নিয়োগ সংক্রান্ত সমস্ত মামলার শুনানির জন্যে বিশেষ বেঞ্চ গঠন করতে হবে। আর তা করতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে। এমনটাই নির্দেশ দেশের শীর্ষ আদালত।
সুপ্রিম কোর্টের এহেন নির্দেশ সামনে আসার পরেই খুশি আন্দোলনরত যোগ্য প্রার্থীরা। শিক্ষক নিয়োগ (WB Teacher Recruitment Scam) সংক্রান্ত একাধিক মামলা চলছে কলকাতা হাইকোর্টে। আর সেই সমস্ত মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা হয়।

আর সেই মামলার শুনানিতে দ্রুত মামলার নিস্পত্তির আবেদন জানান আবেদনকারীদের পক্ষের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। এমনকি নতুন করে আদালত যাতে কোনও তারিখ না দেয় সেই আবেদনও জানানো হয় শীর্ষ আদালতের কাছে।
দীর্ঘ শুনানি শেষে আদালত শিক্ষক নিয়োগ (WB Teacher Recruitment Scam)সংক্রান্ত সমস্ত মামলা কলকাতা হাইকোর্টেই ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয়। শুধু তাই নয়, নিয়োগ দুর্নীতির তদন্তের চূড়ান্ত সময়সীমাও এদিন বেঁধে দিয়েছে সুপ্রিম কোর্ট। নির্দেশে আদালত স্পষ্ট জানিয়েছে যে, আগামী দুমাসের মধ্যেই নিয়োগ দুর্নীতির তদন্ত শেষ করতে হবে।
একই সঙ্গে (WB Teacher Recruitment Scam) মামলাগুলির তদন্তে বিশেষ ডিভিশন বেঞ্চ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে গঠন করতে হবে বলেও নির্দেশ জানায় সুপ্রিম কোর্ট। এই বিশেষ ডিভিশন বেঞ্চেই যাবতীয় মামলার শুনানি হবে। এমনকি নতুন চাকরির সুপারিশ করা নিয়েও বিশেষ ডিভিশন বেঞ্চ সিদ্ধান্ত নেবে বলেও এদিন নির্দেশে জানিয়েছে সুপ্রিম কোর্ট।
যা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, কলকাতা হাইকোর্টের নির্দেশে শিক্ষক নিয়োগ দুর্নীতির (WB Teacher Recruitment Scam)তদন্ত করছে সিবিআই এবং ইডি। আর এই মামলায় কয়েক কোটি টাকা ইতিমধ্যে উদ্ধার হয়েছে।
মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ একাধিক শিক্ষা দফতরের আধিকারিককে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও আরও বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশে এই মামলায় এবার গতি আসবে বলেই মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications