West Bengal Recruitment Scam: সাময়িক স্বস্তি, জারি থাকল চাকরি বাতিলের উপর স্থগিতাদেশ
West Bengal Recruitment Scam: প্রাথমিক শিক্ষকের ৩২ হাজার চাকরি বাতিলের স্থগিতাদেশ মেয়াদ বৃদ্ধি করল কলকাতা হাইকোর্ট। আজ সোমবার বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে এই সংক্রান্ত মামলার শুনানি হয়। শুনানি শেষে চাকরি বাতিলের স্থগিতাদেশ মেয়াদ বৃদ্ধি করল সর্বোচ্চ আদালত।
বলে রাখা প্রয়োজন, ৩২ হাজার চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আর সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের (kolkata High Court) দ্বারস্থ হয় চাকরিচ্যুতদের একাংশ। এমনকি পর্ষদের তরফেও এই বিষয়ে মামলা হয়।

বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে এই সংক্রান্ত মামলা হয়। আর সেই মামলার শুনানিতে ৩২ হাজার চাকরি বাতিলের উপর অন্তবর্তী স্থগিতাদেশ জারি করে আদালত। যার মেয়াদ ছিল ৩০ শে সেপ্টেম্বর পর্যন্ত।
ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি চলাকালীনই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন চাকরিচ্যুতদের একাংশ। যদিও সেই মামলা কলকাতা হাইকোর্টে ফিরে। মামলার যায় বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চে। আজ সেই মামলার শুনানি হয়। মামলার দীর্ঘ শুনানি শেষে সিঙ্গল বেঞ্চের নির্দেশের উপর জারি স্থাগিতাদেশের মেয়াদ বৃদ্ধির নির্দেশ দেয় ডিভিশন বেঞ্চ।
আর এই নির্দেশ আগামী ৩ রা অক্টোবর পর্যন্ত জারি থাকবে বলে শুনানিতে জানিয়েছে কলকাতা হাইকোর্ট। মামলার পরবর্তী শুনানি ৩রা অক্টম্বর। প্রাথমিক শিক্ষকের ৩২ হাজার শিক্ষক সাময়িক স্বস্তি পেয়েছে। তবে আগামী ৩ তারিখ মামলার গতিপ্রকৃতি কোন দিকে গড়ায় সেদিকেই নজর সবার।












Click it and Unblock the Notifications