সরকারি চাকরি প্রার্থীদের জন্য খুশির খবর! প্রায় ৪২০০০ হাজার পদে নিয়োগের ঘোষণা SSC-র

কেন্দ্রীয় সরকারের স্টাফ সিলেকশন কমিশন (ssc) শীঘ্রই ১৫, ২৪৭ টি পদের জন্য নিয়োগপত্র (appointment) দেওয়ার প্রক্রিয়া সম্পূর্ণ করবে। আগামী দু-এক মাসের মধ্যে বিভিন্ন বিভাগ থেকে নিয়োগের চিঠি দেওয়া হবে। প্রেস ইনফর্মেশন ব্যু

কেন্দ্রীয় সরকারের স্টাফ সিলেকশন কমিশন (ssc) শীঘ্রই ১৫, ২৪৭ টি পদের জন্য নিয়োগপত্র (appointment) দেওয়ার প্রক্রিয়া সম্পূর্ণ করবে। আগামী দু-এক মাসের মধ্যে বিভিন্ন বিভাগ থেকে নিয়োগের চিঠি দেওয়া হবে। প্রেস ইনফর্মেশন ব্যুরোর (PIB) তরফে টুইট করে একথা জানানো হয়েছে।

ডিসেম্বরের আগে ৪২০০০ পদে নিয়োগ

পিআইবির তরফে বলা হয়েছে, ২০২২-এর ডিসেম্বরের আগে ৪২০০০ পদে নিয়োগ সম্পন্ন করা হবে। এসএসসির তরফে আগামী দিনের পরীক্ষার মাধ্যমে ৬৭,৭৬৮ টি পদ পূরণের পরিকল্পনা করেছে।

অগ্নিপথ প্রকল্প নিয়ে বিক্ষোভ

অগ্নিপথ প্রকল্প নিয়ে বিক্ষোভ

গত মঙ্গলবার অগ্নিপথ প্রকল্প ঘোষণার পর থেকে দেশের বিভিন্ন জায়গায় হিংসার ঘটনা ঘটেছে। সরকারি সম্পত্তি বিশেষ করে ট্রেন ও ট্রেন লাইনের ক্ষতি করেছে। সেই সময় ১৫, ২৪৭ টি পদে নিয়োগ যথেষ্টই তাৎপর্যপূর্ণ। আগামী মাসগুলিতে এই নিয়োগ সম্পূর্ণ হয়ে যাবে।

চাকরি প্রত্যাশীদের মনোবল বাড়বে

চাকরি প্রত্যাশীদের মনোবল বাড়বে

বিশেষজ্ঞরা বলছেন, সরকারি এই তথ্য সরকারি চাকরি প্রত্যাশীদের মনোবল বাড়িয়ে তুলবে। কেননা অনেক শূন্যপদ বছর শেষের আগেই পূরণ হয়ে যাবে।

 নরেন্দ্র মোদীর ঘোষণা

নরেন্দ্র মোদীর ঘোষণা

গত ১৪ জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছিলেন আগামী ১.৫ বছরে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক এবং বিভাগে ১০ লক্ষ পদে নিয়োগ করা হবে। এর সঙ্গে রয়েছে অগ্নিপথ প্রকল্প। এই বছরে নিয়োগ ৪০ হাজারের ঘরে থাকলেও পরে বছর থেকে এই নিয়োগ তিন থেকে চারগুণহবে বলে জানানো হয়েছে প্রতিরক্ষামন্ত্রকের তরফে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+