করোনা যুদ্ধে আরজি করে একাধিক স্বাস্থ্যকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, বিস্তারিত জেনে নিন

করোনা যুদ্ধে আরজি করে একাধিক স্বাস্থ্যকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, বিস্তারিত জেনে নিন

করোনা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে সৈন্য সংখ্যা বাড়ানোর উদ্যোগ নিল কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। একাধিক স্বাস্থ্যকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কবে থেকে কবের মধ্যে কীভাবে আবেদন করা যাবে, তা বলে দেওয়া হয়েছে। কোন শিক্ষাগত যোগ্যতার প্রার্থীরা আবেদন করতে পারবেন, তাও বিজ্ঞপ্তিতে বলে দেওয়া হয়েছে। এ ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

করোনা যুদ্ধে আরজি করে একাধিক স্বাস্থ্যকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, বিস্তারিত জেনে নিন

কোন শূন্যপদ : নার্সিং স্টাফ

মোট শূন্যপদ : ২০

কোথা থেকে আবেদন : রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যোগ্যতা অনুযায়ী আবেদন করা যাবে।

বিজ্ঞপ্তি নম্বর : RKG/2366

নিয়োগের মেয়াদ : করোনা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে দুই মাসের জন্য কর্মী নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা : স্বীকৃত প্রতিষ্ঠান থেকে জিএনএম কোর্স বা বিএসসি নার্সিং।

বয়স : কিছু বলে দেওয়া হয়নি।

বেতন : প্রতি মাসে ১৭২২০ টাকা।

কীভাবে আবেদন

১) ওয়াক-ইন-ইন্টারভিউয়ের মাধ্যমে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নার্সিং স্টাফ নিয়োগ করা হবে।

২) আগামী ১৫ জুলাই হবে সাক্ষাৎকার।

৩) দুপুর ১২টা থেকে শুরু হবে সাক্ষাৎকার প্রক্রিয়া।

৪) স্থান - LT-2, Platinum Jubilee Bldg, 2nd Floor, RG Kar Medical College, 1, Khudiram Bose Sarani, Kolkata - 700004.

গুরুত্বপূর্ণ তথ্য

১) প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য প্রমাণ সংক্রান্ত নথি সাক্ষাৎকারের সময় আনতে হবে।

২) নিজের স্বাক্ষর করা দুটি পাসপোর্ট মাপের ছবি সঙ্গে আনতে হবে।

৩) https://drive.google.com/file/d/1_GcHd7bo-23K84JVrIhA-9NFRWMuFVNs/view লিঙ্কে ক্লিক করে পুরো বিজ্ঞপ্তি পড়ে নিন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+