SSC Recruitment: স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে ২৬ হাজারের বেশি শূন্যপদ পূরণ! কীভাবে আবেদন করবেন
SSC Recruitment: কেন্দ্রীয় সরকারি অফিসগুলিতে নিয়োগে বিজ্ঞপ্তি। স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। বিভিন্ন বিভাগে দশম শ্রেণী পাশ থেকে ডিগ্রিধারীরা এর জন্য আবেদন করতে পারবেন।
টিয়ার ওয়ানে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা নেওয়া হবে সেপ্টেম্বর-অক্টোবর ২০২৪-এ আর দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা নেওয়া হবে ডিসেম্বর ২০২৪-এ। পরীক্ষা নেওয়া হবে দেশের বিভিন্ন শহরে। আবেদনকারীরা অগ্রাধিকারের ভিত্তিতে তিনটি পছন্দের কেন্দ্র নির্বাচন করতে পারবেন। (এই পরীক্ষার জন্য পরীক্ষা কেন্দ্র থাকবে তিরুবন্তপুরম, কোল্লাম, কোট্টায়াম, কোঝিকোড়, ত্রিশুর ও কোচিতে)।

শূন্য পদের সংখ্যা
- স্নাতকস্তরের জন্য শূন্যপদ ১৭৭২৭। বয়সসীমা ২০-৩২ বছর। আবেদনের শেষ তারিখ ২৪ জুলাই, ২০২৪।
- দশম শ্রেণী পাশদের জন্য শূন্য পদের সংখ্যা ৮৩২৬। এটি মাল্টি টাস্কিং স্টাফ-নন টেকনিক্যাল। বয়সসীমা ১৮-২৫ বছর। আবেদনের শেষ তারিখ ২৭ জুলাই, ২০২৪।
বয়সে ছাড়
- তফশিলি জাতি, উপজাতি এবং অন্য অনগ্রসর শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।
- এছাড়া প্রাক্তন সেনারা নিয়োগে ছাড় পাবেন।
নির্বাচন প্রক্রিয়া
- টিয়ার ওয়ান ও টিয়ার টু এই দুই ধাপে পরীক্ষা নেওয়া হবে। প্রতিটি ভুল উত্তরে জন্য অর্ধেক নম্বর কেটে নেওয়া হবে।
- টিয়ার ওয়ানে জেনারেল ইন্টেলিজেন্স, জেনারেল অ্যাওয়ারনেস, কোয়ান্টিটেটিভ অ্যাপটিচিউড এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ।
- টিয়ার টু-তে ম্যাথমেটিক্স, রিজনিং, জেনারেল ইন্টেলিজেন্স, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, জেনারেল অ্যাওয়ারনেস এবং কম্পিউটার নলেজ।
- টিয়ার টুতে পরীক্ষায় তিনটি ভাগ রয়েছে। একটি ভাগে রয়েছে ম্যাথমেটিক্স ও সাধারণ বুদ্ধিমত্তার ওপরে ত্রিশটি করে ষাটটি প্রশ্নে রয়েছে ১৮০ নম্বর। এর জন্য সময় একঘন্টা।
- দ্বিতীয়ভাগে ইংরেজি ভাষা ও বোধগম্যতার ওপরে ৪৫ টি প্রশ্নের সঙ্গে জেনারেল অ্যাওয়ারনেসের ওপরে ২৫ টি প্রশ্ন। সবমিলিয়ে ৭০ নম্বরের জন্য বরাদ্দ ২১০ নম্বর। পরীক্ষার জন্য সময় এক ঘন্টা।
- তৃতীয় বিভাগে রয়েছে কম্পিউটার নলেজ। সেখানে ২০ টি প্রশ্নের জন্য ষাট নম্বর রয়েছে। পরীক্ষার জন্য সময় ১৫ মিনিট।
- টিয়ার টুতে অংশগ্রহণকারীদের একই দিনে দক্ষতা পরীক্ষা অর্থাৎ টাইপিং পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার জন্য সময় ১৫ মিনিট।
আবেদনের পদ্ধতি
- এককালীন নথিভুক্তির পরে এসএসসির ওয়েবসাইটের মাধ্যমে অলনাইনে আবেদন করা যাবে। সাধারণ প্রার্থীদের জন্য আবেদনের পি ১০০ টাকা।
- তবে তফশিলি জাতি-উপজাতি-মহিলা ও প্রাক্তন সেনাকর্মীদের জন্য কোনও ফি লাগবে না।
- আরও বিশদ বিবরণ এবং আবেদনপত্র জমা দিতে এসএসসির ওয়েবসাইট https://www.ssc.gov.in দেখতে হবে।












Click it and Unblock the Notifications