কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দফতরে নেওয়া হবে জুনিয়র ইঞ্জিনিয়ার! নিয়োগের বিজ্ঞপ্তি এসএসসির
জুনিয়র ইঞ্জিনিয়ার (junior engineer) নিয়োগের ( recruitment) বিজ্ঞপ্তি দিয়েছে স্টাফ সিলেকশন কমিশন (staff selection commission)। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দফতরের এই নিয়োগ করা হবে। সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, কে
জুনিয়র ইঞ্জিনিয়ার (junior engineer) নিয়োগের ( recruitment) বিজ্ঞপ্তি দিয়েছে স্টাফ সিলেকশন কমিশন (staff selection commission)। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দফতরের এই নিয়োগ করা হবে। সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, কোয়ান্টিটি সার্ভেয়িং অ্যান্ড কন্ট্রাক্টস ডিসিপ্লিনে এই নিয়োগ করা হবে। প্রার্থী বাছাইয়ের জন্য পরীক্ষা নেবে স্টাফ সিলেকশন কমিশন।

যেসব দফতরে নিয়োগ
কেন্দ্রীয় সরকারের যে সব দফতরে ইঞ্জিনিয়ার নিয়োহ করা হবে তার মধ্যে রয়েছে বর্ডার রোডস অর্গানাইজেশন, সেন্ট্রাল পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট, সেন্ট্রাল ওয়াটার কমিশন, সেন্ট্রাল ওয়াটার অ্যান্ড পাওয়ার রিসার্চ স্টেশন, ফরাক্কা ব্যারেজ প্রোজেক্ট, ডিরেক্টরেট অফ কোয়ালিটি অ্যাসুউরেন্স, মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস, মিনিস্ট্রি অফ পোর্টস, শিপিং অ্যান্ড ওয়াটারওয়েস, ন্যাশনাল টেকনিক্যাল রিসার্চ অর্গানাইজেশন।

বয়সসীমা
বয়সের ঊর্ধ্বসীমা ৩০ বছর, ২০২২-এর ১ জানুয়ারি হিসেবে। তবে সেন্ট্রাল পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট এবং সেন্ট্রাল ওয়াটার কমিশনের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা ৩২ বছর। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী সব ক্ষেত্রেই ছাড় পাবেন।

পরীক্ষা পদ্ধতি
এক্ষেত্রে প্রার্থী বাছাই করা হবে নিখিত পরীক্ষার, ইন্টারভিউ এবং নথি যাচাইয়ের মাধ্যমে।

আবেদনের পদ্ধতি
https://ssc.nic.in/-এ গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনকারীরর বৈধ ইমেল আইডি এবং মোবাইল নম্বর তাকতে হবে। আবেদন করা যাবে ২ সেপ্টেব্র রাত ১১ টা পর্যন্ত।

আবেদনের ফি
আবেদনের ফি হিসেবে জমা দিতে হবে ১০০ টাকা। যা নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, মাস্টার কার্ড, ভিম ইউপিআই-এর মাধ্যমে দেওয়া যাবে। তবে তফশিলি জাতি, উপজাতি এবং শারীরিক প্রতিবন্ধী এবং প্রাক্তন সমর কর্মীদের কোনও ফি দিতে হবে না।
আবেদনকারীদের অনুরোধ করা হচ্ছে এসএসসির ওয়েবসাইট থেকে নিয়োগ সম্পর্কিত বিজ্ঞপ্তিটি ভাল করে পড়ে নেবেন। ১২ অগাস্ট বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে।












Click it and Unblock the Notifications