WB Teacher Recruitment: শিক্ষক নিয়োগে বড় পদক্ষেপ এসএসসি'র! হাইকোর্টের রিপোর্টে কী বলছে তাঁরা

West Bengal Teacher Recruitment: নবম-দশমে শিক্ষক নিয়োগে ফের বেনিয়িমের অভিযোগ! মেধাতালিকায় নাম থাকার সত্ত্বেও চাকরি না পাওয়ার অভিযোগ। আর সেই অভিযোগ নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন দুই চাকরিপ্রার্থী সালমা সুলতানা এবং রিক্তা চট্টোপাধ্যায়।

যদিও দুজনকেও চাকরি দেওয়ার নির্দেশ কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) । আর এই নির্দেশ সামনে আসার পরেই কার্যত স্বস্তির নিঃশ্বাস ফেলছেন দুই বিচারপ্রার্থী।

WB Teacher Recruitment

কাউন্সেলিং ছাড়া ইংরেজি শিক্ষক পদে চাকরি দেওয়ার অভিযোগ (West Bengal Teacher Recruitment) উঠেছিল। কাউন্সেলিং ছাড়াই নবম-দশমে নিয়োগপত্র দেওয়ার ঘটনায় অস্বস্তিতে পড়ে যায় স্কুল সার্ভিস কমিশন (School Service Commision)। ২০১৬ সালেই এসএলএসটিতে নিয়োগের দাবিতে মামলা করেছিলেং সুলতানা। মেধাতালিকায় ২০৮ র‍্যাঙ্ক হওয়া সত্ত্বেও চাকরি দেওয়া হয়নি। এই বিষয়ে স্কুল সার্ভিস কমিশনকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে আবেদন জানান তিনি।

দীর্ঘ শুনানি শেষে আদালত কমিশনকে কাউন্সেলিং করে চাকরি দিতে বলে। সেইমতো কমিশন কাউন্সেলিংয়ের ব্যবস্থা করে। আদালতের নির্দেশ মেনে এসএলএসটি উত্তীর্ণ সালমা সুলতানা ইন্টারভিউও দেন। কিন্তু এরপর দীর্ঘ সময় কেটে গিয়েছে। কাউন্সেলিংয়ের জন্য আজ পর্যন্ত সালমাকে ডাকা হয়নি বলে অভিযোগ। অথচ তাঁর রোল নম্বরে সুপারিশ এবং নিয়োগপত্র প্রদান হয়েছে। এসএমএসে যোগদানের কথা বলা হয়। এর ভিত্তিতে রিপোর্ট চায় আদালত।

WB Teacher Recruitment

আজ বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে এই সংক্রান্ত মামলার শুনানি হয়। সম্প্রতি সেই সংক্রান্ত রিপোর্ট জমা পড়ে আদালত। আর সেই রিপোর্টে স্কুল সার্ভিস কমিশন জানায় সালমা ও রিক্তার মতো ২০০ অধিক উত্তীর্ণ শিক্ষার্থীদের এসএমএসের মাধ্যমে চাকরি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদের মধ্যে ৫০ এর অধিক শিক্ষকদের নিয়োগের হার্ড কপিও কমিশন দিতে পারেনি। অন্যদিকে রাজ্য জানায় তার আবেদন করা স্কুলে শূন্যপদ আছে। এরপরেই বিচারপতি দুজনকেই নিয়োগপত্র দেওয়ার নির্দেশ দেন। আগামী এক সপ্তাহের মধ্যে উভয়কেই সুপারিশ দিয়ে চাকরি দিতে হবে বলেও নির্দেশে জানিয়েছে আদালত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+