Recruitment News: কয়েকশো কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি ISRO-র! পদ-যোগ্যতা একনজরে
Recruitment News: কয়েকশো কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি ISRO-র! পদ-যোগ্যতা একনজরে
ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো কয়েকশো পদে লোক নিয়োগ করতে চলেছে। এই নিয়োগ মহাকাশ গবেষণায় নয়, সংস্থাকে চালানোর ক্ষেত্রে যাঁরা কাজ করে থাকেন, তাঁদের নিয়োগের জন্য বিজ্ঞপ্তি। লিখিত পরীক্ষা এবং অন্য নানা যোগ্যতা বিচার করে এই নিয়োগ করা হবে।

শূন্যপদের সংখ্যা
শূন্যপদের সংখ্যা ৫২০। আপার ডিভিশন ক্লার্ক, অ্যাসিস্ট্যান্ট, জুনিয়ার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট এবং স্টেনোগ্রাফার পদে এই নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা
কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় তেকে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর পেয়ে স্নাতক হতে হবে। এছাড়াও যাঁরা পার্সোলান অ্যাসিস্ট্যান্ট কিংবা স্টেনোগ্রাফার পদে আবেদন করবেন, তাঁদের ন্যূনতম একবছরের অভিজ্ঞতাও জরুরি।

বয়সসীমা
সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ২৮ বছর। তবে সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী ৫ বছরের ছাড় রয়েছে। ওবিসিদের জন্য বয়সে ছাড় ৩ বছরের। আবেদনের ক্ষেত্রে সাধারণ প্রার্থীদের ১০০ টাকা করে ফি দিতে হবে।

বেতনক্রম
অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট এবং স্টেনোগ্রাফার পদের জন্য বেতন শুরু ২৫,৫০০ টাকা থেকে।

কীভাবে আবেদন
এখন অন্যসব সরকারি পরীক্ষার মতোই অনলাইনে আবেদন করতে হবে। ২০ ডিসেম্বর থেকে আবেদনপত্র জমা নেওয়ার কাজ শুরু হয়েছে। যা চলবে ২০২৩-এর ৯ জানুয়ারি পর্যন্ত। ইসরোর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। আবেদন করার আগে বিজ্ঞপ্তিটি ভাল করে পড়ে নিতে অনুরোধ করা হচ্ছে। https://www.isro.gov.in/Careers.html। তবে মনে রাখতে হবে., কোনও আবেদনকারী একটির বেশি পদে আবেদন করতে পারবেন না। একাধিক পদে আবেদন করলে সেই আবেদন বাতিল করে দেওয়া হবে।












Click it and Unblock the Notifications