Railway Recruitment 2024: ক্লাস ১০-১২ পাশ করলেই হাতেনাতে রেলের চাকরি, কীভাবে আবেদন জানুন
Railway Recruitment 2024: ব্যাপক নিয়োগ করবে রেল। দক্ষিণ রেলওয়ে (Southern Railway) এই নিয়োগ করবে। একাধিক শূন্যপদের জন্যে এই নিয়োগ করা হবে। ইতিমধ্যে রেলের তরফে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।
ক্লাস ১০ কিংবা ১২ পাশ করেছেন এমন পড়ুয়াদের আবেদন করতে বলা হয়েছে। কীভাবে কোথায় আবেদন করবেন বিস্তারিত জেনেই এই পদের জন্য (Railway Recruitment 2024) আবেদন করুন।

Railway Recruitment 2024: অনলাইনে আবেদন
শিক্ষানবিস পদের জন্য এই নিয়োগ (Railway Recruitment 2024) করা হবে। সরাসরি এই পদের জন্য আবেদন করা যাবে। এজন্যে ভারতীয় রেলের ওয়েবসাইটে সরাসরি আবেদন করা যাবে। কিংবা এই sr.indianrailways.gov.in লিঙ্কে করেও এই বিষয়ে সরাসরি আবেদন করা যাবে। আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এই পদের জন্যে আবেদন করা যাবে। ভারতীয় ভর্তি সেল (RRC) এর মাধ্যমে এই পদে নিয়োগ করা হবে।
Railway Recruitment 2024: শূন্যপদ এবং বিজ্ঞপ্তি
2860 টি শূন্যপদের জন্য এই নিয়োগ (Railway Recruitment 2024) করা হবে। একাধিক ক্যাটাগরি এবং শূন্যপদে এই নিয়োগ (Southern Railway Recruitment) করবে ভারতীয় রেল। শিক্ষানবিস সহ অভিজ্ঞতার ভিত্তিতে নিয়োগ করা হবে। এই বিষয়ে আরও বিস্তারিত জানতে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি ভালো ভাবে পড়ে নিতে হবে। এজন্যে এই লিঙ্কে- Railway Recruitment 2024 - ক্লিক করতে হবে।
Railway Recruitment 2024: শিক্ষাগত যোগ্যতা
ক্লাস ১০ কিংবা ক্লাস ১২ পাশ করেছেন এমন ছাত্রছাত্রীরা শিক্ষানবিশ পদের জন্যে আবেদন করতে পারবেন। মান্যতা প্রাপ্ত যে কোনও বোর্ড থেকে পাশ করলেই তা সম্ভব। তবে নুন্যতম ৫০ শতাংশ নম্বর পেতে হবে পরীক্ষায়। পাশাপাশি সংস্লিষ্ট ট্রেন্ডে আইটিআই ট্রেনিং এবং সার্টিফিকেট থাকতে হবে।
Railway Recruitment 2024: বয়স
নুন্যতম ১৫ বছরের পরেই এই পদের জন্যে আবেদন (Railway Recruitment 2024) করা যাবে। অন্যদিকে ফ্রেশারদের বয়স ২২ বছরের বেশি হওয়া চলবে না। অন্যদিকে প্রাক্তন ITI এবং MLT পোস্টের ক্ষেত্রে আবেদনকারীর বয়স ২৪ বছরের মধ্যেই হতে হবে বলে জানানো হয়েছে। বিস্তারিয় নিয়োগ বিজ্ঞপ্তি দেখেই এই শূন্যপদের জন্যে আবেদন করতে হবে।












Click it and Unblock the Notifications