ফের আশা কর্মী নিয়োগ করতে চলেছে সরকার, মাধ্যমিক বা সমতুলরা আবেদন করতে পারবেন

ফের আশা কর্মী নিয়োগ করতে চলেছে সরকার, মাধ্যমিক বা সমতুলরা আবেদন করতে পারবেন

পশ্চিমবঙ্গ সরকারের জাতীয় স্বাস্থ্য মিশনের অধীন চুক্তির ভিত্তি আশা কর্মী নিয়োগের ( recruitment) বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় উত্তীর্ণ কিংবা অবতীর্ণ মহিলা প্রার্থীরা এব্যাপারে আবেদন (apply) করতে পারবেন।

 যোগ্যতা

যোগ্যতা

আবেদনকারীকে যেমন মাধ্যমিক কিংবা সমতুল উত্তীর্ণ কিংবা অবতীর্ণ হতে হবে, ঠিক তেমনই নির্দিষ্ট এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে। বিবাহিতা, বিধবা কিংবা আইনগতভাবে বিবাহ বিচ্ছিন্ন মহিলারাই এব্যাপারে আবেদন করতে পারবেন।

কোথায় নিয়োগ ও শূন্য পদ

কোথায় নিয়োগ ও শূন্য পদ

দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট মহকুমায় এই নিয়োগ করা হবে। মহকুমার তিনটি ব্লক বালুরঘাট, তপন এবং কুমারগঞ্জে এই নিয়োগ করা হবে। ১৪ টি শূন্য পদের মধ্যে বালুরঘাট ব্লকে ২ টি, তপনে ৯ টি এবং কুমারগঞ্জে ৩ টি শূন্যপদ রয়েছে।

বয়স

বয়স

পয়লা জানুয়ারি ২০২২-এর নিরিখে আবেদনকারীর বয়স হতে হবে ৩০ থেকে ৪০ বছরের মধ্যে। তবে সরকারি নিয়ম অনুযায়ী, সংরক্ষিত শ্রেণির আবেদনকারী বয়সে ছাড় পাবেন।

আবেদনের পদ্ধতি ও তারিখ

আবেদনের পদ্ধতি ও তারিখ

শুধুমাত্র অফলাইনে এই আবেদন করা যাবে। আবেদনের নির্দেষ্ট বয়ান রয়েছে। তা পূরণ করে সংশ্লিষ্ট বিডিও অফিসে জমা দিতে হবে। ৯ মার্চ থেকে সংশ্লিষ্ট বিডিও এবং বিএমওএইচ অফিসে এই আবেদনপত্র পাওয়া যাবে। আবেদনপত্র জমা দেওয়া যাবে ২৪ মার্চ, ২০২২-এর বিকেল ৫ টা পর্যন্ত। আবেদনকারীকে নির্দিষ্ট বিজ্ঞপ্তিটি দেখে নিতে অনুরোধ করা হচ্ছে। https://cdn.s3waas.gov.in/s3a5bfc9e07964f8dddeb95fc584cd965d/uploads/2022/03/2022030475.pdf

আবেদনপত্রের সঙ্গে যেসব নথি লাগবে

আবেদনপত্রের সঙ্গে যেসব নথি লাগবে

আবেদনকারীকে আবেদনের সঙ্গে বয়সের প্রমাণ হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে হবে। এছাড়াও মাধ্যমিকের মার্কশিট এববং সার্টিফিকেটের জেরক্স কপি জমা দিতে হবে। এলাকার বাসিন্দা হিসেবে ভোটার কার্ড কিংবা রেশন কার্ড জমা দিতে হবে। যাঁরা তফশিলি ভুক্ত, তাঁদের সেই সার্টিফিকেটের জেরক্স জমা দিতে হবে। এছাড়াও লাগবে সাম্প্রতিক সময়ে তোলা দুটি পাসপোর্ট সাইজের ফটো। আবেদনকারী অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে পুরো বিষয়টি সম্পর্কে জেনে নিতে পারেন। https://ddinajpur.nic.in/

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+