SET Result 2024: বছর ঘুরলেই বাংলায় নিয়োগে জোয়ার আসবে! কবে সেট পরীক্ষার ফল জানুন?
SET Result 2024: শিক্ষক নিয়োগ নিয়ে একের পর এক বিতর্ক। আর এই বিতর্কের মধ্যেই নিয়োগ নিয়ে বড়সড় স্বস্তির খবর। নতুন বছরেই প্রকাশিত হতে চলেছে সেট (State Level Eligibility Test (SET) পরীক্ষার ফল। এমনটাই বিজ্ঞপ্তি দিয়ে জানাল West Bengal College Service Commission অর্থাৎ WBCSC।
কমিশনের তরফে দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, এই ফল প্রকাশিত হবে আগামী বছর অর্থাৎ ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসের তৃতীয় সপ্তাহে।ফলে লোকসভা নির্বাচনের আগেই রাজ্যে কর্মসংস্থানের জোয়ার আসবে বলে মনে করা হচ্ছে।

শিক্ষক সহ একাধিক নিয়োগ নিয়ে একের পর এক অভিজগ সামনে আসছে। পুরো ঘটনার তদন্ত করছে কেন্দ্রিয় তদন্তকারী সংস্থা সিবিআই। নিয়োগ নিয়ে হয়েছে কোটি কোটি টাকা লেনদেন। আর সে বিষয়টি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট খতিয়ে দেখছে।
তবে কলেজ সার্ভস কমিশন প্রথম দিন থেকে বাড়তি সতর্ক নেয়। বিশেষ করে OMR ইভালুয়েশন নিয়ে বাড়তি সতর্ক নেওয়া হয় কমিশনের তরফে। পাশাপাশি সেট (SET Result 2024) পরীক্ষার 'মডেল আনসার'ও ওয়েবসাইটে আপলোড করা হবে।
শুধু আপলোড করাই নয়। এই বিষয়ে ফিডব্যাক নেবে কলেজ সার্ভিস কমিশন। আর তা প্রায় ১০ দিন ধরে নেওয়া হবে। আর এরপরেই যাবতীয় মুল্যায়ন করা হবে। এক্ষেত্রে ইউজিসির যে গাইডলাইন রয়েছে অধ্যাপক নিয়োগের ক্ষেত্রে তা কড়া ভাবে মানা হবে বলেই West Bengal College Service Commission অর্থাৎ WBCSC সূত্রে জানা গিয়েছে।
অন্যদিকে এই সময়সীমার মধ্যে কেউ জানাতেই পারেন, এই উত্তর ভুল রয়েছে। 'বোর্ড অফ এক্সপার্ট' এরপর পুরো বিষয়টি পর্যালোচনা করবেন। কম্পিউটারাইজড পদ্ধতিতে ওএমআর-গুলো স্ক্যান করা হবে।
কলেজগুলিতে অধ্যাপক নিয়োগের ক্ষেত্রে সবুজ সংকেত দেওয়া হয়। সেই মতো সেট পরীক্ষা (SET Result 2024) নেওয়া হয়। গত ১৭ ডিসেম্বর সেট পরীক্ষা নেওয়া হয়। একেবারে কড়া নিরাপত্তার মধ্যে এবার পরীক্ষা নেওয়া হয়। প্রায় ৭৯ হাজার রেজিস্ট্রেশন হয় অধ্যাপক নিয়োগে।
যদিও ১৫ শতাংশ পরীক্ষায় বসেনি। ওএমআর শিট আসতে শুরু করেছে কলেজ সার্ভিস কমিশনের (SET Result 2024) অফিসে। আর যাবতীয় প্রক্রিয়া শেষ করে নতুন বছরের ফেব্রুয়ারিতে ফল প্রকাশের টার্গেট নিয়েছে West Bengal College Service Commission অর্থাৎ WBCSC। আর এরপর যাবতীয় (SET Result 2024) বিষয় জানানো হবে বলে বোর্ডের তরফে জানানো হয়েছে। এমনটাই জানা যাচ্ছে।












Click it and Unblock the Notifications