SECL Recruitment 2022: চাকরি খুঁজছেন? নুন্যতম ক্লাস ৮ পাশ করলে এখনই আবেদন করুন এখানে
চাকরি'র বাজারে বড় খবর। South Eastern Coalfields Limited, SECL-এর সংস্থায় কাজের সুযোগ। অপরেটার সহ একাধিক শূন্যপদের জন্যে এই নিয়োগ করা হবে। ইতিমধ্যে সংস্থার তরফে এই বিষয়ে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে।
SECL Recruitment 2022: চাকরি'র বাজারে বড় খবর। South Eastern Coalfields Limited, SECL-এর সংস্থায় কাজের সুযোগ। অপরেটার সহ একাধিক শূন্যপদের জন্যে এই নিয়োগ করা হবে। ইতিমধ্যে সংস্থার তরফে এই বিষয়ে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে।
তবে এই পদের জন্যে আবেদনের সময়সীমা হাতে অনেকটাই কম। ফলে আবেদন করতে হবে খুব শিঘ্রই। তবে অবশ্যই এই শূন্যপদে আবেদনের আগে SECL-এর তরফে দেওয়া বিজ্ঞপ্তিটি ভালো ভাবে পড়ে নিতে হবে।

মোট ৪৪০ টি শূন্যপদ রয়েছে।
গত ২ মে এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়। তবে এই পদের জন্যে আবেদনের ক্ষেত্রে চূড়ান্ত সময়সীমা ২৩ মে। এই সময়সীমার মধ্যেই এই শূন্যপদগুলির জন্যে আবেদন করতে বলা হয়েছে আবেদনকারীকে। সংস্থার তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী মোট ৪৪০ টি শূন্যপদ রয়েছে। যেখানে ডাম্পার অপারেটর হিসাবে ৩৫৫টি, Dozer Operator হিসাবে ৬৪ টি শূন্যপদ রয়েছে। এছাড়াও Loader Operator হিসাবে ২১টি শূন্যপদ রয়েছে।

অবশ্যই বিজ্ঞপ্তিটিতে ভালো ভাবে পড়ে নিতে হবে
তবে এই শূন্যপদগুলির জন্যে আবেদনের আগে অবশ্যই বিজ্ঞপ্তিটিতে ভালো ভাবে পড়ে নিতে হবে। আর তা দেখতে এই লিঙ্কে - http://secl-cil.ইন/writereaddata/89YR02052022.pdf - ক্লিক করতে হবে। তবে এই শূন্যপদগুলির জন্যে আবেদনের ক্ষেত্রে অফলাইনে করতে হবে। সংস্থার তরফে দেওয়া ঠিকানাতে আবেদনকারীকে আবেদন-পত্র ডাউনলোড করে জমা দিতে হবে। একই সঙ্গে জমা দিতে হবে প্রমান্য নথিও। ফলে বিজ্ঞপ্তিটি পড়ে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ

শিক্ষাগত যোগ্যতা-
বেশ কয়েকটি শূন্যপদের জন্যে এই নিয়োগ করা হবে। তবে এই পদের জন্যে ক্লাস ৮ পাস পড়ুয়ারাও আবেদন করতে পারবে। সঙ্গে বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকাটা খুব প্রয়োজনীয়। এছাড়াও আরও বেশ কয়েকটি বিষয় নিরদষ্ট করে দেওয়া হয়েছে সংস্থার তরফে। এছাড়াও বয়সের বিষয়টি জানতেও অবশ্যই বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে।

কীভাবে নিয়োগ
এই পদের জন্যে যোগ্য আবেদনকারীকে trade test- এর মাধ্যমে বেছে নেওয়া হবে। যার তারিখ আগামিদিনে জানিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে। সংস্থার ওয়েবসাইটেই এই বিষয়ে জানানো হবে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

নতুন করে তৈরি হচ্ছে চাকরির বাজার
দীর্ঘ দুইবছর করোনার মধ্যে দিয়ে কাটাতে হবে দেশের মানুষকে। শুধু এই দেশেই নয়, গোটা বিশ্বেই এর প্রভাব পড়ে। যার জেরে কার্যত থমকে যায় অর্থনীতি। ফলে সরকারি-বেসরকারি বহু সংস্থাতেই নিয়োগ বন্ধ হয়ে যায়। তবে পরিস্থিতি এখন অনেকটাই ঠিক। নতুন করে তৈরি হচ্ছে চাকরির বাজার। ফলে সতর্ক থাকুন এবং আপডেটে থাকুন।












Click it and Unblock the Notifications