Job At Taiwan: তাইওয়ানে কাজের সুযোগ! বেতন হবে আকাশছোঁয়া, মিলবে আরও সুবিধা

Job At Taiwan: ভারতীয় যুবক-যুবতীদের জন্যে দারুণ খবর! খুব শীঘ্রই তাইওয়ানে চাকরির সুযোগ মিলবে। আগামী মাসেই তাইওয়ানের সঙ্গে একটি চুক্তি করতে পারে ভারত সরকার। এই চুক্তি ভারতীয় কর্মীদের জন্য তাইওয়ানে অভিবাসনের প্রক্রিয়াকে আরও সহজ করবে। এমনটাই প্রকাশিত খবরে দাবি করা হয়েছে।

তাইওয়ান একাধিক সেক্টরকে ঢেলে সাজাতে চাইছে। কিন্তু শ্রমিক (Job At Taiwan) একটা বড় চ্যালেঞ্জ সে দেশের কাছে। আর তাই দ্বিতীয় দেশ অর্থাৎ ভারতের উপরই নির্ভর করতে চাইছে। আর তাই ভারতের সঙ্গে অভিবাসনের প্রক্রিয়াকে সহজ করতে চাইছে। ইতিমধ্যেন এই বিষয়ে একপ্রস্ত আলোচনা হয়েছে বলে খবর।

Job At Taiwan

বিভিন্ন আইনি জটিলতা সহ একাধিক বিষয় নিয়ে চর্চা হয়েছে বলে খবর। আর এরপরেই দুই দেশের চুক্তির খসড়া চূড়ান্ত হয়েছে বলে খবর। আগামী মাস অর্থাৎ অক্টোবরেই প্রথম সপ্তাহেই ভারত এবং তাইওয়ানের মধ্যে এই চুক্তি (Job At Taiwan) হতে পারে। এমনটাই সর্বভারতীয় সংবাদমাধ্যম 'মিন্ট' একটি সূত্রকে কোট করে জানাচ্ছে।

তবে চুক্তির খসড়া খুবই গোপন রাখা হয়েছে বলে খবর। তবে উভয় দেশের আধিকারিকরা কয়েক দফা আলোচনার পর এমওইউ-এর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বলে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে।

তাইওয়ানের একাধিক সেক্টর যেমন পরিকাঠামো নির্মান, কারখানা, নির্মাণ, গৃহকর্মী, কৃষি কিংবা ফিশারিসের মতো জায়গায় ব্যাপক ভাবে শ্রমিক সংকট (Job At Taiwan) দেখা দিয়েছে। আর এই শ্রমিকের চাহিদা ভার‍তই মেটাতে পারবে বলে মনে করছে তাইওয়ান। ওই সংবাদমাধ্যমকে নাম প্রকাশে অনিউচ্ছুক এক আধিকারিক জানাচ্ছেন, তাইওয়ান চাইছে ভারতের উত্তর-পূর্ব অঞ্চল থেকে শ্রমিকদের। আর তাই সেই এলাকার শ্রমিকদের (Job At Taiwan) আগে অভিবাসন দেওয়া হবে।

কারন এই এলাকার মানুষের সংস্কৃতি থেকে খাওয়া-দাওয়া অনেকটাই তাইওয়ানের সঙ্গে সংযোগ রাখে। জানা গিয়েছে, ভারতীয় শ্রমিকদের তাইওয়ানের শ্রমিকদের (Job At Taiwan) মতোই বেতন দেওয়া হবে। স্বাস্থ্য সহ একাধিক সুবিধা যেমন সে দেশের মানুষ পায়, তেমনই দেওয়া হবে বলেও জানানো হয়েছে।

তবে এই মুহূর্তে তাইওয়ানে শ্রমিকরা প্রতি মাসে ২৬ হাজার ৪০০ তাইওয়ান ডলার ন্যূনতম মজুরি পান। মার্কিন ডলারে যা গিয়ে দাঁড়ায় ৮২০ ডলার। ভারতীয় টাকায় প্রায় ৬৮ হাজার ২৪০ টাকা। আর এই টাকা নুন্যতম বেতন হিসাবে ভারতীয়রাও (Job At Taiwan) সে দেশে গিয়ে পাবেন। তবে অভিজ্ঞতার ভিত্তিতে আরও বেশি বেতন পাবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+