বাংলার বেকারদের জন্য বড় উদ্যোগ, বিশেষ ট্রেনিং দিচ্ছে মোদী সরকার! কর্মসংস্থানের বড় সুযোগ
Central Government Training Scheme: বেকার যুবক-যুবতিদের দারুণ খবর। ভারত সরকারের উদ্যোগে কর্মসংস্থানের উদ্দেশ্যে বড় পরিকল্পনা। বিশেষ করে যে সমস্ত বেকার যুবক যুবতীদের শিল্পকলায় মন কিংবা উৎসাহ রয়েছে তাদের একত্রিত করে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করেছে উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রকে তরফ থেকে। একমাসের জন্য বিশেষ এই প্রশিক্ষণ দেওয়া হবে। অন্যান্য রাজ্যের পাশপাশি বাংলার যুবক-যুবতিরাও এই সুযোগ সুবিধা পাবেন।
শুধু তাই নয়, ইতিমধ্যে দক্ষিণ দিনাজপুরের তপন বিধানসভার অন্তর্গত বালুরঘাটের রঘুনাথপুর এলাকায় একটি অস্থায়ী ক্যাম্পও তৈরি করা হয়েছে। এখন সেখানে ২৫ জন শিক্ষার্থী প্রশিক্ষণ নিতে শুরুও করেছে। ভারত সরকারের উত্তর-পূর্ব ভারত ও ব্যাম্বু মিশন কাউন্সিলের (bamboo mission council) পক্ষ থেকে এই প্রশিক্ষণের (Central Government Training Scheme) আয়োজন করা হয়েছে।

বাংলার গ্রামাঞ্চলে বিশেষত আদিবাসী সমাজের মধ্যে বাঁশের বিভিন্ন হাতের কাজের প্রচলন দীর্ঘদিনের। কিন্তু সেই শিল্প ধীরে ধীরে হারিয়ে গিয়েছে। বাঁশের বিভিন্ন আসবাব এবং ঘর সাজানোর জিনিসপত্রের ভালো চাহিদা রয়েছে বিভিন্ন বাজারে। সেই দিকে নজর রেখেই এই ধরনের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলে জানা যাচ্ছে। উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রকে তরফ থেকে চলছে বিশেষ এই প্রশিক্ষণ শিবির।
যা খবর, বিশেষ এই ক্যাম্পে বাঁশের বিভিন্ন জিনিস বানানোর ট্রেনিং দেওয়া হচ্ছে। একই সঙ্গে কীভাবে এই কাজ শিখে কর্মসংস্থান তৈরি করবে সে বিষয়ে বার্তা দেওয়া হচ্ছে। এই প্রসঙ্গে বালুরঘাটের সংসদ তথা বিজেপি রাজ্য সভাপতি সরকার সুকান্ত মজুমদার জানিয়েছেন, এর মাধ্যমে বেশ কিছু বেকার যুবক যুবতী তাদের নতুন কর্মসংস্থানের দিশা পাবে।
আগামিদিনে বাংলার আরও যুবক-যুবতিকে যাতে এই ট্রেনিংয়ের আওতায় (Central Government Training Scheme) নিয়ে আসা যায় সেই চেষ্টা চালানো হবে বলে জানিয়েছেন শীর্ষ আধিকারিকরা। তাঁদের কথায়, ভারত সরকারের এহেন উদ্যোগে বেশ সাড়া পাওয়া গিয়েছে। বলে রাখা প্রয়োজন, গত কয়েক বছরে একাধিক \স্কিম এবং সুবিধা নিয়ে এসেছে মোদী সরকার। যার ফলে বহু মানুষ উপকৃত হচ্ছে। এমনকী কর্মসংস্থানে নয়া পথও খুলে যাচ্ছে।












Click it and Unblock the Notifications