SBI Recruitment 2024: স্টেট ব্যাঙ্ক এক হাজারেরও বেশি শূন্যপদে নিয়োগ করবে! কীভাবে কোথায় আবেদন জানুন
SBI Recruitment 2024: দেশের সবথেকে বড় রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্ক হল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank of India)। হাজার হাজার চাকরিপ্রার্থী ওই ব্যাঙ্কে একটা চাকরির জন্য় অপেক্ষা করে থাকেন। কিন্তু প্রতিযোগিতা বেশি থাকায় অনেকেই সুযোগ পান না। আরও একবার সেই ব্যাঙ্কেই চাকরির সুযোগ এসেছে। আবেদন করার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।
তবে এখনও হাতে সময় আছে। আগামী ৮ অগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন। তার আগে জেনে নিন (SBI Recruitment 2024) আবেদন করার ক্ষেত্রে যোগ্যতা কী, বেতনই বা কত।

SBI Recruitment 2024: কোন পদে কত নিয়োগ
১০৪০ শূন্যপদে নিয়োগ (SBI Recruitment 2024) করা হচ্ছে। কোন পদে কত নিয়োগ, দেখে নিন একনজরে-
- সেন্ট্রাল রিসার্চ টিম (প্রোডাক্ট লিড)- ২
- জনকে নিয়োগ, সেন্ট্রাল রিসার্চ টিম (সাপোর্ট)- ২ জনকে নিয়োগ
- প্রজেক্ট ডেভেলপমেন্ট ম্যানেজার (টেকনোলজি)- ১ জনকে নিয়োগ
- প্রজেক্ট ডেভেলপমেন্ট ম্যানেজার (বিজনেস)- পদের জন্য ২ জনকে নিয়োগ করা হবে
- রিলেশনশিপ ম্যানেজার- ২৭৩ জনকে
- ভি পি ওয়েলথ- ৬০০ জনকে
- রিলেশনশিপ ম্যানেজার টিম লিড- ৩২ জনকে
- রিজিওনাল হেড- ৬ জন
- ইনভেস্টমেন্ট স্পেশালিস্ট- ৫৬
- জন এবং ইনভেস্টমেন্ট অফিসার পদের জন্য ৪৯ জনকে নিয়োগ করা হবে
SBI Recruitment 2024: কীভাবে আবেদন করবেন
- sbi.co.in- এই ওয়েবসাইটে লগ ইন করুন
- অ্যাপ্লিকেশন বাটনে ক্লিক করুন
- নিজের সব তথ্য সেখানে দিন
- এরপর রেজিস্ট্রেশন নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন
- আবেদন মূল্য দিন অনলাইনে
- এরপর একটি প্রিন্ট আউট বের করে নিজের কাছে রেখে দিন
SBI Recruitment 2024: করতে হবে অনলাইন পেমেন্ট
ব্যাঙ্কের তরফে প্রার্থীদের জানানো হয়েছে, ফর্ম ফিল আপ করার সময় সতর্ক থাকতে হবে। তবে একবারে একটানা ফিল আপ করতে হবে না। কিছুটা তথ্য দেওয়ার পর তা সেভ করা যেতে পারে। এরপর একটি পাসওয়ার্ড জেনারেট করবে। সেটা দিয়ে আবার পরে খুলে ফর্ম ভরতে পারবেন। তিনবার এভাবে সুযোগ পাওয়া যাবে। অনলাইন (SBI Recruitment 2024) পেমেন্ট করলেই আবেদনের প্রক্রিয়া সম্পূর্ণ হবে।
SBI Recruitment 2024: জরুরি তথ্য এবং বিজ্ঞপ্তি
স্পেশালিস্ট ক্যাডার অফিসার পদে যে নিয়োগ (SBI Recruitment 2024) হবে, তা চুক্তিভিত্তিক। পাঁচ বছরের চুক্তিতে হবে নিয়োগ। আবেদনের আগে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank of India) এর তরফে দেওয়া বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে। এজন্য এই লিঙ্কে - SBI Recruitment 2024 -ক্লিক করতে হবে।












Click it and Unblock the Notifications