SBI Clerk Recruitment 2024: ১৩ হাজারেরও বেশি শূন্যপদে নিয়োগ করছে স্টেট ব্যাঙ্ক, অনলাইনে করুন আবেদন
SBI Clerk Recruitment 2024: ব্যাঙ্কে কাজের জন্য নিজেকে তৈরি করছেন! তাহলে বড় সুযোগ। দেশের সর্ববৃহত রাষ্ট্রায়ত্ব সংস্থা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) একাধিক শূন্যপদের জন্য নিয়োগ করবে। জুনিয়র অ্যাসিস্ট্যান্ট সহ একাধিক শূন্যপদের জন্য কর্মী নিয়োগ করবে।
আর তা নিয়ে হবে ১৩ হাজারেও বেশি শূন্যপদের জন্য। ব্যাঙ্কে (State Bank Of India) -র তরফে ইতিমধ্যে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে। বিজ্ঞপ্তি দেখেই এই পদের জন্য ক্লিক করতে (SBI Clerk Recruitment 2024) হবে।

SBI Clerk Recruitment 2024: কীভাবে নিয়োগ
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) একাধিক শূন্যপদের জন্য কর্মী নিয়োগ (SBI Clerk Recruitment 2024) করবে। অনলাইনের মাধ্যমে এই পদে আবেদন করতে হবে। আর তা করতে হলে অনলাইনের মাধ্যমে করতে হবে। এজন্য স্টেট ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট - sbi.co.in - এ ক্লিক করে আবেদন জানাতে হবে। ১৭ ডিসেম্বর থেকে এই পদের জন্য আবেদন শুরু হয়ে গিয়েছে। আবেদনের শেষ তারিখ আগামী ৭ জানুয়ারি। এরপর আর কোনও আবেদন গ্রাহ্য হবে না
SBI Clerk Recruitment 2024: শূন্যপদ এবং বিজ্ঞপ্তি
মোট ১৩ হাজার ৭৩৫ টি শূন্যপদের জন্য নিয়োগ করবে State Bank Of India। General পদের জন্য 5870 টি শূন্যপদ, EWS- 1361 টি শূন্যপদ, OBC- 3001 টি শূন্যপদ, SC - 2118 টি শূন্যপদের জন্য আবেদন করতে হবে। ST পদের জন্য 1385 টি শূন্যপদের জন্য আবেদন করা (SBI Clerk Recruitment 2024) যাবে। আবেদনের আগে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে।
SBI Clerk Recruitment 2024: যোগ্যতা এবং বয়স-
এই পদে আবেদনের জন্য প্রার্থীদের যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে। নুন্যতম ২০ বছর বয়স থেকেই এই শূন্যপদের জন্য আবেদন করা যাবে। আবেদনের সর্বোচ্চ বয়স ২৮ বছর।
SBI Clerk Recruitment 2024: পরীক্ষা
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) ক্লার্ক হিসাবে নিয়োগের জন্য দুই ধাপে পরীক্ষা নেবে। প্রাথমিক পরীক্ষা আগামী বছর অর্থাৎ ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। বাকি পরীক্ষা মার্চ কিংবা এপ্রিল মাসে হতে পারে। এই দুই পরীক্ষায় পশ করলেই পরের ধাপের জন্য ডাক পাওয়া যাবে। আবেদনের আগে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি দেখে নিন। সংশ্লিষ্ট সাইটেই এই বিষয়ে (SBI Clerk Recruitment 2024) উল্লেখ আছে।












Click it and Unblock the Notifications