India Post Recruitment: পরীক্ষা না দিয়েই ভারতীয় ডাকঘরে চাকরি পাওয়ার দারুণ সুযোগ

India Post Recruitment: পরীক্ষা না দিয়েই ভারতীয় ডাকঘরে চাকরি পাওয়ার দারুন সুযোগ

চাকরি'র বাজারে বড় খবর। একাধিক শূন্যপদের জন্যে কর্মী নিয়োগ হতে চলেছে ভারতীয় ডাকবিভাগ (India Post)। ইতিমধ্যে ভারতীয় ডাক বিভাগের তরফে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি (India Post Recruitment 2022) প্রকাশ করা হয়েছে। মেকানিক, ইলেকট্রিশিয়ন, টায়ারম্যান সহ একাধিক পদের জন্যে এই নিয়োগ (Recruitment 2022) করা হবে। এই পদের জন্যে চাকরি পেতে ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীদের দ্রুত আবেদন করতে বলা হয়েছে।

নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে

নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে

ইতিমধ্যে এই পদের জন্যে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। India Post-এর সরকারি ওয়েবসাইটে গিয়ে এই পদের জন্যে আবেদন (India Post Recruitment 2022) করতে হবে। আর সেজন্যে এই লিঙ্কে - indiapost.gov.ইন- ক্লিক করতে হবে। এছাড়াও https://www.indiapost.gov.ইন/vas/Pages/India - এই লিঙ্কে ক্লিক করেও India Post-এর এই চাকরির জন্যে (Recruitment 2022) আবেদন করা যাবে।

শূন্যপদের সংখ্যা মোট ১৭টি

শূন্যপদের সংখ্যা মোট ১৭টি

তবে ভারতীয় ডাকঘরে এই নিয়োগের জন্যে শূন্যপদের সংখ্যা মোট ১৭টি। ফলে দ্রুত এই পদের জন্যে আবেদন (India Post Recruitment 2022) করতে বলা হয়েছে। তবে আবেদনের আগে অবশ্যই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি ভালো ভাবে পড়ে নিতে হবে। আর তা পড়তে হলে এই লিঙ্কে - https://www.indiapost.gov.in/VAS/Pages/Recruitment/IP - ক্লিক করতে হবে। তবে এই পদের জন্যে আবেদনের শেষ তারিখ ৯ মে সন্ধ্যা পাঁচ টা পর্যন্ত। এই সময়ের মধ্যেই পৌঁছতে হবে সংশ্লিষ্ট আবেদনকারীকে।

কোন পদের জন্যে কত নিয়োগ-

কোন পদের জন্যে কত নিয়োগ-

বেশ কয়েকটি পদের জন্যে এই নিয়োগ করা হবে। যার মেকানিক পদের জন্যে পাঁচটি, ইলেকট্রিশয়ন পদের জন্যে দুটি, টায়ারম্যান হিসাবে একটি শূন্যপদ রয়েছে। এছাড়াও আরও বেশ কয়েকটি শূন্যপদের জন্যে এই নিয়োগ করা হবে। বিস্তারিত জানতে অবশ্যই নিয়োগ সংক্রান্ত তথ্যটি ভালো ভাবে পড়ে নিন।

জরুরি তথ্য-

জরুরি তথ্য-

এই পদের জন্যে আবেদনকারীর নুন্যতম বয়স হতে হবে ১৮ বছর। তবে সর্বোচ্চ ৩০ বছর পর্যন্ত এই পদের জন্যে (India Post Recruitment 2022 ) আবেদন করা যাবে। এছাড়াও এই পদের জন্যে যোগ্য প্রার্থীকে নিয়োগ করা হবে স্কিল টেস্টের মাধ্যমে।

অফলাইনের মাধ্যমেও করা যাবে আবেদন-

অফলাইনের মাধ্যমেও করা যাবে আবেদন-

যোগ্য এবং ইচ্ছুক আবেদনকারী অফলাইনের মাধ্যমেও এই শূন্যপদগুলির জন্যে আবেদন করতে পারবেন। আর তা করতে এই ঠিকানাতে আপনার আবেদন পাঠাতে হবে। ঠিকানাটা হল- "Senior Manager (JAG), Mail Motor Service, 134-A, Sudam Kalu Ahire Marg, Worli, Mumbai - 400018"যোগ্য এবং ইচ্ছুক আবেদনকারী অফলাইনের মাধ্যমেও এই শূন্যপদগুলির জন্যে আবেদন করতে পারবেন। আর তা করতে এই ঠিকানাতে আপনার আবেদন পাঠাতে হবে। ঠিকানাটা হল- "Senior Manager (JAG), Mail Motor Service, 134-A, Sudam Kalu Ahire Marg, Worli, Mumbai - 400018"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+