Sarkari Naukri 2021: ক্লাস ১০ পাশ করলেই সরকারি চাকরি! ফর্ম ডাউনলোড করে করুন আবেদন
চাকরির বাজারে বড় খবর! করোনা পরিস্থিতিতে একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে দেশ। যদিও পরিস্থিতি স্বাভাবিক হতেই ধীরে ধীরে চাঙ্গা হচ্ছে চাকরির বাজার। আর এই অবস্থায় ১০ পাশ করা কর্মপ্রার্থীদের জন্যে বড় খবর।
চাকরির বাজারে বড় খবর! করোনা পরিস্থিতিতে একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে দেশ। যদিও পরিস্থিতি স্বাভাবিক হতেই ধীরে ধীরে চাঙ্গা হচ্ছে চাকরির বাজার। আর এই অবস্থায় ১০ পাশ করা কর্মপ্রার্থীদের জন্যে বড় খবর।
একাধিক পদের জন্যে নিয়োগ করতে চলেছে Bharat Coking Coal Limited। ইতিমধ্যে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী Amin এবন Dresser পদের এই (Sarkari job 2021) নিয়োগ করা হবে।
ইতিমধ্যে এই সংক্রান্ত প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।

অফলাইনের মাধ্যমে আবেদন করা যাবে
জানা গিয়েছে, এই পদের জন্যে অফলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। ইতিমধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। ২৩ অক্টোবর থেকে এই পদের জন্যে আবেদন শুরু হয়ে গিয়েছে। তবে আবেদনকারীরা এই পদের জন্যে ৪ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবে। মাত্র ২৬ টি পদের জন্যে এই নিয়োগ হবে। চূড়ান্ত সময়সীমার মধ্যে আবেদন করতে হবে। না হলে বাতিল হতে পারে আবেদন। তবে মনে রাখতে হবে অফলাইনে আবেদন করার ক্ষেত্রে প্রথমে www.bcclweb.in এই ওয়েবসাইট থেকে আবেদন ফর্ম ডাউনলোড করতে হবে। আর তা জমা দিতে হবে।

শিক্ষাগত যোগ্যতা
আমিন চারটি শূন্যপদে এবং ড্রেসারের জন্যে ১৪টি শূন্যপদ খালি রয়েছে। ফলে এই পদের জন্যে আবেদন করতে হলে আবেদনকারীকে নুন্যতম ক্লাস ১০ পাশ করতেই হবে। দেশের যে কোনও বোর্ড থেকে পাশ করলেই এই পদের জন্যে আবেদন করা যাবে। শুধু তাই নয়, আবেদণকারীকে অবশ্যই আইটিআই ডিগ্রি থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত আরও তথ্যের জন্যে প্রকাশিত বিজ্ঞপ্তিটি ভালো ভাবে পড়ে নিন। বিস্তারিত ভাবে সেখানে বলা হয়েছে।

কীভাবে বেছে নেওয়া হবে?
এই পদের জন্যে যোগ্য প্রার্থীকে পরীক্ষার মাধ্যমে বেছে নেওয়া হবে। চলতি বছরের ৭ ডিসেম্বর এই পদগুলির জন্যে পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার সময় মাত্র ১২০ মিনিট। আর ১০০ নম্বরে প্রশ্ন জিজ্ঞেস করা হবে আবেদনকারীকে। নুন্যতম ৪০ শতাংশ নম্বর পেতেই হবে আবেদনকারীকে। এই সংক্রান্ত আরও তথ্যের জন্যে প্রকাশিত বিজ্ঞপ্তিটি ভালো ভাবে পড়ে নিন। বিস্তারিত ভাবে সেখানে বলা হয়েছে।












Click it and Unblock the Notifications