RRB Group D Recruitment: ৩২ হাজারেরও শূন্যপদে নিয়োগ করবে রেল! ১লা মার্চ পর্যন্ত আবেদন

RRB Group D Recruitment: ভারতীয় রেলে চাকরির (Indian Rail Job 2025) বড় সুযোগ। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB) গ্রুপ D পদের জন্য নিয়োগ করবে। ৩২ হাজারেরও বেশি শূন্যপদের জন্য নিয়োগ করবে। সম্প্রতি এই পদে আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে। আগে ২২ ফেব্রুয়ারির মধ্যে আবেদনের কথা জানানো হলেও নতুন করে বিজ্ঞতি দিয়েছে ভারতীয় রেল।

যেখানে আগামী ১লা মার্চ পর্যন্ত এই পদে আবেদন করা যাবে জানানো হয়েছে। ফলে দেরি না করে এখনই এই পদের জন্য আবেদন (RRB Group D Recruitment) করুন।

job

  • RRB Group D Recruitment: কীভাবে আবেদন -

ভারতীয় রেলের এই শূন্যপদে আবেদনের ক্ষেত্রে অনলাইনের মাধ্যমে (RRB Group D Recruitment) তা করতে হবে। এজন্য RRB চন্ডীগড়ের অফিশিয়াল ওয়েবসাইটে ক্লিক করে এই পদের জন্য আবেদন করতে হবে। কিংবা এই লিঙ্কে - www.rrbcdg.gov.in - ক্লিক করেও এই পদের জন্য আবেদন করা যাবে। আবেদনের আগে RRB চন্ডীগড়ের তরফে দেওয়া নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি ভালো ভাবে পড়ে নিতে হবে। অফিশিয়াল ওয়েবসাইটেই আছে বিজ্ঞপ্তি।

  • RRB Group D Recruitment: জরুরি তথ্য

৩২ হাজারেরও বেশি শূন্যপদের জন্য নিয়োগ হবে। গ্রুপ D পদের জন্য নিয়োগ (RRB Group D Recruitment) হবে। ভারতীয় রেলের তরফে দেওয়া নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী ১লা মার্চ পর্যন্ত এই পদের জন্য আবেদন করা যাবে। ৩ মার্চ পর্যন্ত ফিস জমা দেওয়া যাবে। এছাড়াও, যদি কোনও প্রার্থী আবেদনে কোনও ভুল খুঁজে পান তবে তা আগামী চার থেকে ১৩ মার্চের মধ্যে ফর্মটি খুলে সংশোধন করতে পারবেন

  • RRB Group D Recruitment: যোগ্যতা এবং বয়স সংক্রান্ত তথ্য

আরআরবি গ্রুপ D পদের জন্য আবেদন করার ক্ষেত্রে আবেদনকারীকে শুধুমাত্র ১০ পাশ করতে হবে। দেশের যে কোনও মান্যতা প্রাপ্ত বোর্ড কিংবা সংস্থান থেকে পাশ করলেই আবেদন করা যাবে। অন্যদিকে নুন্যতম ১৮ বছর বয়স থেকে ভারতীয় রেলের এই পদের জন্য আবেদন (RRB Group D Recruitment) করা যাবে। আবেদনের সর্বোচ্চ বয়স ৩৬ বছর। সরকারি নিয়ম অনুযায়ী বেশ কিছু ক্ষেত্রে বয়সে ছাড় দেওয়া হয়েছে।

  • RRB Group D Recruitment: আবেদন শুল্ক

এই নিয়োগের জন্য আবেদন করতে হলে সাধারণ, ওবিসি এবং ইডব্লিউএস বিভাগের প্রার্থীদের 500 টাকা ফি (RRB Group D Recruitment) জমা দিতে হবে। এই বিষয়ে আরও বিস্তারিত জেনে তবে আবেদন জানান। যোগ্য এবং ইচ্ছুকদের দ্রুত এই পদের জন্য আবেদন করতে বলা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+