Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

RRB ALP Recruitment 2024: ১৮ হাজারেরও বেশি লোকো পাইলট নিয়োগ রেলে! কীভাবে আবেদন করবেন জানুন

RRB ALP Recruitment 2024: রেলে চাকরি পাওয়ার জন্য বড় সুযোগ। অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে (Assistant Loco Pilot) এই নিয়োগ করা হবে। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডে (Railway Recruitment Board) শূন্যপদের সংখ্যা এক ধাক্কায় অনেকটাই বাড়িয়ে (RRB ALP Bharti 2024 Vacancies Increased) দিয়েছে।

এই নিয়োগ RRB ALP-এর এবং বিজ্ঞাপন নম্বর CEN 01/2024-এর অধীনে প্রকাশিত হয়েছিল৷ নতুন কোনও নিয়োগ ঘোষণা নয়। পুরনো নিয়োগের অধীনে শূন্যপদের সংখ্যা বাড়ানো হয়েছে। ফলে কর্মসংস্থানের ক্ষেত্রে বড় সুযোগ (RRB ALP Recruitment 2024) নতুন প্রজন্মের কাছে।

RRB ALP Recruitment 2024

RRB ALP Recruitment 2024: কত পদে নিয়োগ

রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (Railway Recruitment Board) মূলত অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে (Assistant Loco Pilot) নিয়োগ করবে। প্রথমে ৫৯৯৬ টি শূন্যপদের জন্য নিয়োগের কথা বলা হয়। কিন্ত্যু জলপাইগুড়িতে ভয়াবহ দুর্ঘটনার কারণে একাধিক প্রশ্ন ওঠে। পরিকাঠামো নিয়ে ওঠে প্রশ্নের মুখে পড়ে রেল। এই অবস্থায় লোকো পাইলট পদে নিয়োগ (RRB ALP Recruitment 2024) এক ধাক্কায় বাড়িয়ে ১৮ হাজার ৭৯৯ করা হয়েছে।

RRB ALP Recruitment 2024: কীভাবে নোটিশ দেখবেন

রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফে এই বিষয়ে বিস্তারিত (RRB ALP Recruitment 2024) জানানো হয়েছে। নতুন করে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। আর তা জানতে এই লিঙ্কে - rrbcdg.gov.in- কিংবা এই লিঙ্কে - RRB ALP Recruitment 2024 - ক্লিক করতে হবে। রেলের সমস্ত ডিভিশনের জন্য এই নিয়োগ করা হবে। নিয়োগ হবে পূর্ব রেলওয়েতেও (Eastern Railway)। আগের বিজ্ঞপ্তি অনুযায়ী এই পদের জন্য প্রথমে ৪১৫ টি শূন্যপদ থাকলেও এখন তা বাড়িয়ে ১৩৮২ করা হয়েছে।

RRB ALP Recruitment 2024: কীভাবে আবেদন-

এই পদের জন্য আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে তা করতে হবে। এজন্য এই লিঙ্কে - https://www.rrbapply.gov.in/# - ক্লিক করতে (RRB ALP Recruitment 2024) হবে।

RRB ALP Recruitment 2024: কীভাবে হবে নিয়োগ?

আবেদনকারীদের প্রথম পরীক্ষা (RRB ALP Recruitment 2024) দিতে হবে। আগামী জুলাই কিংবা অগস্ট মাসে এই পরীক্ষা হতে পারে। পরীক্ষায় পাশ করলে তালিকা প্রকাশ হবে। প্রথম পর্যায়ে CBT অর্থাৎ কম্পিউটার বেসড পরীক্ষা হবে, দ্বিতীয় পর্যায়েও CBT হবে।তৃতীয় পর্যায়ে, CBAT অর্থাৎ কম্পিউটার ভিত্তিক যোগ্যতা পরীক্ষা হবে। ডকুমেন্ট ভেরিফিকেশন নেওয়া হবে চতুর্থ ধাপে এবং ডাক্তারি পরীক্ষা নেওয়া হবে পঞ্চম বা শেষ পর্যায়ে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+