দেশজুড়ে ব্যাপক নিয়োগ করবে রেল, পাঁচ হাজারেরও বেশি শূন্যপদ! পড়ুন বিজ্ঞপ্তি
RRB ALP Recruitment 2024: সরকারি চাকরি পাওয়ার স্বপ্ন দেখেন। তাহলে আপনার জন্যে বড় খবর। ভারতীয় রেলে চাকরির সুযোগ। ইতিমধ্যে রেলের তরফে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে রেলওয়ে। ইচ্ছুক এবং যোগ্যদের দ্রুত এই পদের জন্যে আবেদন করতে বলা হয়েছে।
কীভাবে কোথায় আবেদন করবেন বিস্তারিত জেনে এই পদের (RRB ALP Jobs 2024) জন্যে আবেদন করুন।

RRB ALP Recruitment 2024: কীভাবে আবেদন
ভারতীয় রেল এই নিয়োগ করবে। ২০ জানুয়ারি থেকে এই পদের জন্যে আবেদন (RRB ALP Jobs 2024) শুরু হবে। এজন্যে রেলের অফিসিয়াল ওয়েবসাইটে ক্লিক করতে হবে। এজন্যে এই লিঙ্কে - IndianRailways.gov.in ক্লিক করতে হবে। তবে এই পদে আবেদনের শেষ তারিখ আগামী ১৯ ফেব্রুয়ারি বলে জানা গিয়েছে। এই সময়সীমার পর আর কোনও আবেদন গ্রাহ্য হবে না।
RRB ALP Recruitment 2024: বিজ্ঞপ্তি এবং শিক্ষা তথ্য
রেলওয়ে রিক্রটমেন্ট বোর্ড (RRB) এর তরফে এই নিয়োগ (RRB ALP Jobs 2024) করা হবে। নিয়োগ করা হবে অ্যাসিস্টেন্ট লোকো পাইলট (ALP) পদের জন্যে। মোট ৫৯৯৬ টি শূন্যপদের জন্যে এই নিয়োগ করা হবে। এই পদের জন্যে আবেদন করার আগে নিয়োগ সংক্রান্ত
বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে। আর তা জানতে এই লিঙ্কে --RRB ALP Jobs 2024 -- ক্লিক করতে হবে। এই পদের জন্যে আবেদন করতে হলে আবেদনকারীকে সংশ্লিষ্ট ক্ষেত্রে পড়াশোনা কিংবা ডিসিপ্লিনে আইটিআই, ডিপ্লোমা থাকতে হবে।
RRB ALP Recruitment 2024: বয়স
বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রার্থীর বয়স সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩০ বছর নির্ধারণ করা হয়েছে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের নিয়ম অনুযায়ী (RRB ALP Jobs 2024) ছাড় দেওয়া হবে।
RRB ALP Recruitment 2024: কীভাবে নিয়োগ
বেশ কয়েকটি প্রক্রিয়ার মাধ্যমে অ্যাসিস্টেন্ট লোকো পাইলট (ALP) পদের জন্য যোগ্যকে বেঁছে নেবে রেলওয়ে। যেমন কম্পিউটার বেস্ট টেস্ট (CBT), কম্পিউটারের মাধ্যমে যোগ্যতা পরীক্ষা (CBAT) এবং মেডিক্যাল পরীক্ষায় পশ করলেই নিয়োগ করা হবে। যোগ্য প্রার্থী ১৯ হাজারের বেশি বেতন পাবেন।












Click it and Unblock the Notifications