Rites Recruitment 2025: কেন্দ্রীয় অধীনস্থ সংস্থায় কাজের বড় সুযোগ, তাও আবার ৪৩ বছর বয়সেও
Rites Recruitment 2025: চাকরি খুঁজছেন (Job News)? বড় সুযোগ সামনেই। Rail India Technical and Economic Service অর্থাৎ RITES একাধিক শূন্যপদের জন্য নিয়োগ করবে। রেগুলার হিসাবে ইঞ্জিয়ারিং প্রফেশনাল পদের জন্য এই নিয়োগ করা হবে।
ইতিমধ্যে RITES এর তরফে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। শীঘ্র এবং যোগ্যদের দ্রুত এই শূন্যপদের জন্য আবেদন করতে (Rites Recruitment 2025) বলা হয়েছে। কীভাবে কোথায় করবেন জেনে নিন।

- Rites Recruitment 2025: কিভাবে আবেদন
একাধিক শূন্যপদের জন্য নিয়োগ করবে Rail India Technical and Economic Service অর্থাৎ RITES । গত জানুয়ারি থেকে এই পদের জন্য আবেদন প্রক্রিয়া (Rites Recruitment 2025) শুরু হয়েছে। অনলাইনের মাধ্যমে তা করতে হবে। এজন্য এই লিঙ্কে - rites.com - ক্লিক করতে বলা হয়েছে। ওয়েবসাইট খুললেই কেরিয়ার অপশন দেখাবে সেখানে গিয়ে আবেদন জানানো যাবে। বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২ ফেব্রিয়ারি পর্যন্ত এই পদের জন্য আবেদন করা যাবে।
- Rites Recruitment 2025: যোগ্যতা এবং বয়স
ইঞ্জিনিয়ার হিসাবে নিয়োগ করবে কেন্দ্রীয় সরকার অধিনস্ত এই সংস্থা। ফলে এই পদে আবেদন (Rites Recruitment 2025) করতে হলে আবেদনকারীকে ফুল টাইম বিএ/বিটেক/B.Arch/ Master of Architecture/ ME/ M.Tech ডিগ্রি থাকতে হবে। এছাড়াও কাজের অভিজ্ঞতা থাকতে হবে। অন্যদিকে আবেদনকারীর বয়স ৩২ বছর থেকে ৪৩ বছরের মধ্যে হতে হবে। এই বিষয়ে আবেদনের আগে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি পড়ে নিতে হবে।
- Rites Recruitment 2025: জরুরি তথ্য
নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি অনুসারে, আবেদনকারীরা কল লেটার আগামী ৩ ফেব্রুয়ারি 2025 থেকে ডাউনলোড করতে (Rites Recruitment 2025) পারবেন। এছাড়াও আগামী ৬ ফেব্রুয়ারি থেকে কিছু পোস্টের জন্য এবং ৯ ফেব্রুয়ারি 2025 থেকে কিছু অন্যান্য পোস্টের জন্য কল লেটার ডাউনলোড করা যাবে।
এই পদের জন্য যোগ্য প্রার্থীকে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ'য়ের মাধ্যমে বেঁছে নেওয়া হবে। আবেদনের আগে Rail India Technical and Economic Service এর তরফে দেপ্যা বিজ্ঞপ্তি পড়ে নিন। সংশ্লিষ্ট সংস্থার অফিশিয়াল ওয়েবসাইটেই তা দেওয়া আছে।












Click it and Unblock the Notifications