Recruitment 2024: পশ্চিমবঙ্গে RITES এর অফিসে বিপুল চাকরি, ৪০ বছর বয়সেও করা যাবে আবেদন
RITES Recruitment 2024: সরকারি চাকরির খোঁজ করছেন? তাহলে বড় সুযোগ আপনার সামনে। রেল ইন্ডিয়া টেকনিকাল এন্ড ইকোনমিক সার্ভিস লিমিটেড (RITES) একাধিক পদের জন্য নিয়োগ করবে। নিয়োগ হবে ইঞ্জিনিয়ারিং পদের জন্যেও।
ইতিমধ্যে রেল ইন্ডিয়া টেকনিকাল এন্ড ইকোনমিক সার্ভিস লিমিটেড (Rail India Technical and Economic Service) এর তরফে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে। কীভাবে কোথায় আবেদন জানুন।

- RITES Recruitment 2024: কীভাবে আবেদন
বড় সুযোগ কর্মপ্রার্থীদের সামনে! RITES-এর শূন্যপদের জন্য আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে করতে হবে। এজন্য সংশ্লিষ্ট সংস্থার ওয়েবসাইটে গিয়ে আবেদন জানাতে হবে। কিংবা এই লিঙ্কে - rites.com -ক্লিক করেও এই পদের জন্য আবেদন করা যাবে। প্রথমেই ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর প্রমাণ্য নথি এবং টাকা অনলাইনেই জমা দিতে হবে।
- RITES Recruitment 2024: জরুরি তথ্য
আবেদনের শেষ তারিখ: ৯ জানুয়ারি 2025
লিখিত পরীক্ষা: 13 জানুয়ারি 2025
ইন্টারভিউ: 19 জানুয়ারি 2025
- RITES Recruitment 2024: শূন্যপদ এবং বিজ্ঞপ্তি
রেল ইন্ডিয়া টেকনিকাল এন্ড ইকোনমিক সার্ভিস লিমিটেড (RITES) একাধিক শূন্যপদের জন্য নিয়োগ করবে। যার মধ্যে আছে Assistant Manager (Civil) হিসাবে ৯ টি শূন্যপদ, Assistant Manager (S&T) এর চারটি এবং Assistant Manager (Electrical) হিসাবে দুজনকে নিয়োগ করা হবে। আবেদনের আগে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে। সংশ্লিষ্ট ওয়েবসাইটেই আবেদন করতে হবে।
- RITES Recruitment 2024: যোগ্যতা এবং বয়স
একাধিক শূন্যপদের জন্য নিয়োগ করা হবে। ফলে বিভিন্ন যোগ্যতা আছে। তবে আবেদনকারীকে বিই/বিটেক/ডিপ্লোমা (সিভিল, ইলেকট্রিক্যাল বা অন্যান্য ক্ষেত্রে) করতে হবে। এই শূন্যপদে আবেদনে সর্বোচ্চ ৪০ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। পশ্চিমবঙ্গ সহ RITES এর একাধিক অফিসের জন্য এই নিয়োগ করা হবে।












Click it and Unblock the Notifications