Kolkata Metro Recruitment 2024: অবসরপ্রাপ্তদের কাজের সুযোগ দিচ্ছে কলকাতা মেট্রো! কীভাবে জানুন
Kolkata Metro Rail Recruitment 2024: কলকাতার বেকার যুবক-যুবতীদের জন্য দারুণ খবর। কর্মী নিয়োগ করবে কলকাতা মেট্রো (Kolkata Metro Rail)। ইস্ট ওয়েস্ট মেট্রো করিডর প্রজেক্টের জন্য এই নিয়োগ করা হবে।
ইতিমধ্যে কলকাতা মেট্রোর (Kolkata Metro Rail Recruitment 2024) তরফে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। কীভাবে কোথায় আবেদন করবেন বিস্তারিত প্রতিবেদনে আলোচনা করা হল। তা জেনেই আবেদন করুন।

Kolkata Metro Rail Recruitment 2024: কীভাবে আবেদন জানাবেন
DY.CHIEF ENGINEER/ARBITRATION/CIVIL/EXPERT এই পদের জন্য নিয়োগ (Kolkata Metro Rail Recruitment 2024) করবে কলকাতা মেট্রো। তবে এই পদের জন্য আবেদন করতে হলে অফলাইনে পাঠাতে হবে আবেদন। বায়ো ডেটা এবং প্রয়োজনীয় নথি সহকারে মেট্রোর তরফে দেওয়া ঠিকানায় পাঠাতে হবে। আর তা হল - General Manager/Administration & HR, Kolkata Metro Rail Corporation Limited, KMRCL Bhawan, HRBC Office Compound, Munshi Premchand Sarani, Kolkata - 700021
Kolkata Metro Rail Recruitment 2024: বিজ্ঞপ্তি এবং শূন্যপদ
কলকাতাতেই এই নিয়োগ (Kolkata Metro Rail Recruitment 2024) করা হবে। মাথায় রাখতে হবে এই পদের জন্য আবেদন ২২ মে'র মধ্যে করতে হবে। শূন্যপদ মাত্র একটি। চুক্তির ভিত্তিতে এই পদের জন্য নিয়োগ করা হবে। আর তার মেয়াদ মাত্র ছ'মাস। প্রয়োজনে কাজ বুঝে চুক্তির মেয়াদ ফের বাড়ানো হতে পারে। এই পদে আবেদনের আগে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে। এজন্য এই লিঙ্কে --- Kolkata Metro Rail Recruitment 2024 ---- ক্লিক করতে হবে।
Kolkata Metro Rail Recruitment 2024: যোগ্যতা
DY.CHIEF ENGINEER/ARBITRATION/CIVIL/EXPERT এই পদের জন্য নিয়োগ (Kolkata Metro Rail Recruitment 2024) হবে। এজন্য অবসরপ্রাপ্ত কর্মী হতে হবে। তাঁকে ভারতীয় রেল/ কেন্দ্রীয় সংস্থা/ রাষ্ট্রায়ত্ত সংস্থা/ রাজ্য সরকারি সংস্থায় কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার/ সিভিল (এসজি/ জেএজি লেভেলের) পদে কাজের অভিজ্ঞতা। পদের জন্য বেঁছে নেওয়া প্রার্থীদের যোগ্য বেতন দেওয়া হবে।
Kolkata Metro Rail Recruitment 2024: বয়স সংক্রান্ত তথ্য
কলকাতা মেট্রোর নির্দিষ্ট এই পদের জন্য আবেদন করতে হলে আবেদনকারীদের বয়স ৬০ থেকে ৬২ বছরের মধ্যে হতে হবে। ফলে যোগ্য এবং ইচ্ছুকদের দ্রুত এই পদের জন্য আবেদন (Kolkata Metro Rail Recruitment 2024) করতে বলা হয়েছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications