High Court Job 2023: ক্লাস ৭ পাশ হলেই মোটা বেতনের চাকরি হাইকোর্টে, রইল গোটা প্রক্রিয়া
একাধিক বেসরকারি সংস্থা কর্মী ছাঁটাই শুরু করেছে। যার প্রভাব পড়েছে দেশেও। দেশের একাধিক বেসরকারি সংস্থাতে কর্মী ছাঁটাই চলছে। এই অবস্থায় চাকরির বাজারে বড় খবর।
High Court Bharti 2023, Govt Jobs: হাইকোর্টে চাকরির বাজারে দারুন খবর। গোটা বিশ্বে চাকরির বাজারে বড় একটা ধাক্কা লেগেছে। একাধিক বেসরকারি সংস্থা কর্মী ছাঁটাই শুরু করেছে। যার প্রভাব পড়েছে দেশেও। দেশের একাধিক বেসরকারি সংস্থাতে কর্মী ছাঁটাই চলছে। এই অবস্থায় চাকরির বাজারে বড় খবর।
তেলেঙ্গানা হাইকোর্টে একাধিক শূন্যপদে এই নিয়োগ করা হবে। ক্লাস ৭ পাশ করলেই এই শূন্যপদের জন্য আবেদন করা যাবে। কীভাবে কোথায় আবেদন করবেন সমস্ত কিছু এই প্রতিবেদনে আলোচনা করা হল।

১২২৬ টি শূন্যপদের জন্য এই নিয়োগ
তেলেঙ্গানা হাইকোর্ট তেলঙ্গানা বিচার বিভাগীয় মন্ত্রী এবং অধস্তন পরিষেবাগুলির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আর এর মাধ্যমে অফিসের একাধিক শূন্যপদে নিয়োগ করা হবে। নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি অনুযায়ী ১২২৬ টি শূন্যপদের জন্য এই নিয়োগ করা হবে। ইতিমধ্যে এই শূন্যপদের জন্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। কীভাবে কোথায় আবেদন তা সম্পূর্ণ এই প্রতিবেদনে আলোচনা করা হল। তবে আবেদনের আগে ভালো ভাবে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে। এজন্যে এই লিঙ্কে- Telangana-High-Court-Recruitment-2023-Notification-PDF.pdf- ক্লিক করতে বলা হয়েছে।

জরুরি বিভাগ----
মাথায় রাখতে হবে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত এই শূন্যপদের জন্যে আবেদন ফর্ম ফিলআপ করা যাবে। জানা যাচ্ছে, এই জন্যে তেলেঙ্গানা হাইকোর্টে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে বলা হয়েছে। এজন্যে এই লিঙ্কে - tshc.gov.ইন ক্লিক করে আবেদন ফর্ম ফিলআপ করার কথা বলা হয়েছে। পরীক্ষার মাধ্যমে হাইকোর্টের এই শূন্যপদের জন্যে কর্মী নিয়োগ করা হবে। এজন্যে আগামী মার্চ মাসে বিশেষ পরীক্ষার আয়োজন করা হবে। আর সেই পরীক্ষার মাধ্যমেই যোগ্য প্রার্থীকে এই শূন্যপদের জন্য বেছে নেওয়া হবে বলে জানা যাচ্ছে।

শিক্ষাগত যোগ্যতা -
এই শূন্যপদের জন্যে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন, তা নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বভলা হয়েছে। তবে ক্লাস ৭ থেকে ক্লাস ১০ পাশ করে বসে আসছে এমন আবেদনকারীদের জন্য দ্রুত এই পদের জন্য আবেদন করতে বলা হয়েছে। তবে ক্লাস ১০ পাশ করে ফেলেছেন এমন কারোর আবেদন গ্রাহ্য হবে না বলে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। আবেদনের আগে ভালো ভাবে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে।

আবেদনের সময়সীমা
এই বিষয়ে স্পষ্ট ভাবে বলা হয়েছে। নুন্যতম ১৮ বছর থেকে এই শূন্যপদের জন্যে আবেদন করতে বলা হয়েছে। সর্বোচ্চ ৩৪ বছর পর্যন্ত এই পদের জন্য আবেদন করা যাবে বলে জানানো হয়েছে। বিস্তারিত সমস্ত তথ্য এই বিজ্ঞপ্তিতে জেনেই এই পদের জন্য আবেদন করতে বলা হয়েছে।












Click it and Unblock the Notifications