বাংলায় Indian Oil Corporation Limited-এ চাকরির সুযোগ, কীভাবে আবেদন রইল
চাকরির বাজারে বড় খবর। একাধিক পদের জন্য নিয়োগ করতে চলেছে Indian Oil Corporation Limited। সংস্থার Pipelines ডিভিশনে এই নিয়োগ করা হবে। মূলত Engineering Assistant এবং Technical Attendant সহ একাধিক পদের জন্যে নিয়োগ করা হবে।
চাকরির বাজারে বড় খবর। একাধিক পদের জন্য নিয়োগ করতে চলেছে Indian Oil Corporation Limited। সংস্থার Pipelines ডিভিশনে এই নিয়োগ করা হবে। মূলত Engineering Assistant এবং Technical Attendant সহ একাধিক পদের জন্যে নিয়োগ করা হবে।
অনলাইন এবং অফলাইনের মাধ্যমে এই পদের জন্য আবেদন করতে হবে। কীভাবে কোথায় আবেদন করবেন সমস্ত কিছু এই প্রতিবেদনে আলোচনা করা হল। ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীদের অবিলম্বে এই পদের জন্য আবেদন করতে বলা হয়েছে।

জরুরি তথ্য-
মোট ৫৬ টি শূন্যপদের জন্য এই নিয়োগ করা হবে। Indian Oil Corporation Limited-ইতিমধ্যে এই পদের জন্য আবেদনের ক্ষেত্রে বিস্তারিত জানিয়ে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি দিয়েছে। মূলত Engineering Assistant, Technical Attendant সহ বেশ কয়েকটি পদের জন্য এই নিয়োগ করা হবে। মাসে 25000 টাকা থেকে 78000 টাকা পর্যন্ত বেতন দেওয়া হতে পারে যোগ্য প্রার্থীকে। তবে এই পদের জন্য যোগ্য প্রার্থীকে বেছে নেওয়া হবে লেখা পরীক্ষা, স্কিল, Proficiency এবং Physical Test-এর মাধ্যমে।

অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে-
অনলাইনের মাধ্যমে এই পদের জন্য আবেদন করতে হবে। এজন্য এই লিঙ্কে- www.iocl.কম - ক্লিক করতে হবে। এছাড়াও এই লিঙ্কে - https://plapps.indianoil.ইন/ - ক্লিক করেও এই পদের জন্যে সরাসরি আবেদন করা যাবে। তবে আবেদনের আগে অবশ্যই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে। আর তা জন্য এই লিঙ্কে- https://plapps.indianoil.ইন/ - ক্লিক করতে হবে। বিস্তারিত জেনেই এই পদের জন্য আবেদন করতে বলা হয়েছে।

শিক্ষাগত যোগ্যতা-
Indian Oil Corporation Limited-এর Pipelines ডিভিশনে এই নিয়োগ করা হবে। সর্বনিম্ন ১৮ বছর বয়স থেকে এই পদের জন্য আবেদন করা যাবে বলে জানানো হয়েছে। মহিলা এবং পুরুষ উভয় এই পদের জন্য আবেদন জানাতে পারবেন। তবে এক্ষেত্রে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে শিক্ষাগত যোগ্যতা। এই পদের জন্যে আবেদন করতে হলে নুন্যতম ক্লাস ১০ এবং ১২ পাশ করতেই হবে আবেদনকারীকে। তবে এক্ষেত্রে আবেদনের আগে অবশ্যই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি পরেই আবেদন করুন।

করোনা সমস্যা কাটতেই চাকরির সুযোগ বাড়ছে
দীর্ঘ দুবছর করোনা পরিস্থিতি ছিল দেশ। যার প্রভাব পড়েছিল চাকরির বাজারে। আর সেই বিষয়টিকে মাথায় রেখে অর্থনীতিতেও বড় প্রভাব পড়েছিল। যদিও পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক। করোনা সমস্যা কাটিয়ে উঠেছে বিশ্ব। আর তা কাটিয়ে উঠতেই নতুন করে তৈরি হচ্ছে চাকরির বাজার। সরকারি এবং বেসরকারি ক্ষেত্রে তৈরি হচ্ছে চাকরির বাজার।












Click it and Unblock the Notifications