Recruitment 2023: Food Corporation Of India -তে একাধিক শূন্যপদে নিয়োগ, কীভাবে আবেদন রইল
FCI Recruitment 2023: Food Corporation Of India অর্থাৎ ভারতীয় খাদ্য নিগম (FCI)-এ একাধিক শূন্যপদে কর্মসংস্থানের (FCI Recruitment 2023) সুযোগ। FCI-এর অ্যাসিটেন্ট জেনারেল ম্যানেজার সহ একাধিক পদের জন্যে এই নিয়োগ করা হবে। ইতিমধ্যে এই পদের জন্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। কীভাবে কোথায় আবেদন করবেন সমস্ত কিছু এই প্রতিবেদনে আলোচনা করা হল। তবে শীঘ্রই যোগ্য এবং ইচ্ছুক প্রার্থীদের এই পদের জন্য আবেদন করতে বলা হয়েছে।

কীভাবে আবেদন করবেন
Food Corporation Of India-এর এই পদের জন্যে আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে তা (FCI Recruitment 2023) করতে হবে। আর তা করতে হলে FCI -এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে করতে বলা হয়েছে। এজন্যে এই লিঙ্কে - fci.gov.ইন ক্লিক করতে বলা হয়েছে। মাথায় রাখতে হবে আগামী ৩য়া এপ্রিল পর্যন্ত এই পদের জন্যে আবেদন করা যাবে। ডেপুটেশনের ভিত্তিতে এই নিয়োগ করা হবে বলে জানা গিয়েছে।

বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে
মোট ৪৬ টি শূন্যপদের জন্যে এই নিয়োগ করা হবে। অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার হিসাবে ২৬ জনকে নিয়োগ করা হবে। এছাড়াও জেনারেল ম্যানেজার হিসাবে আরও ২০ জনকে নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে। তবে এই পদের জন্যে আবেদন করার আগে Food Corporation Of India-এর তরফে দেওয়া নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে। এজন্যে এই লিঙ্কে- uploads/2023/03/FCI-Recruitment-2023-Notification-PDF.pdf কজলিক করতে বলা হয়েছে।

কীভাবে নিয়োগ করা হবে-
এই পদের জন্যে যাদের নিয়োগ করা হবে পরীক্ষা হবে ( FCI Recruitment 2023 ) না বলেই জানা যাচ্ছে। মূলত ইন্টারভিউয়ের মাধ্যমেই শূন্যপদগুলির যোগ্য প্রার্থীকে Food Corporation Of India বেছে নেবে বলে জানা গিয়েছে।

শিক্ষাগত যোগ্যতা -
বেশ কয়েকটি পদের জন্যে এই নিয়োগ করা হবে। অ্যাসিটেন্ট জেনারেল ম্যানেজার হিসাবে আবেদন করতে হলে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক বা সমমানের যোগ্যতা থাকতে হবে আবেদনকারীকে। এছাড়াও এই কাজের জন্যে আবেদনকারীর ন্যূনতম 05 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। অন্যদিকে ম্যানেজার হিসাবে আবেদন করতে হলে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং/মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা এর সমমানের ডিগ্রি থাকতে হবে আবেদনকারীর। এছাড়াও অন্তত পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে বলে জানানো হয়েছে। এই সংক্রান্ত কাজের আবেদেনের ক্ষেত্রে Food Corporation Of India অর্থাৎ ভারতীয় খাদ্য নিগম (FCI)-এর তরফে দেওয়া নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে।












Click it and Unblock the Notifications