Canara Bank Recruitment 2024: কানাড়া ব্যাঙ্কে তিনহাজার শূন্যপদে নিয়োগ, হাতে সময় আর কয়েক ঘণ্টা
Canara Bank Recruitment 2024: ব্যাঙ্কে চাকরি করবেন বলে প্রস্তুতি নিচ্চেন? তাহলে বড় সুযোগ। Canara Bank একাধিক শূন্যপদের জন্য কর্মী নিয়োগ করবে। তবে এই শূন্যপদে আবেদনের আজ শুক্রবার শেষ দিন।
ফলে রাত ১২টার মধ্যে এই পদের জন্য আবেদন জানান। কোথায় কীভাবে আবেদন জানাবেন সমস্ত তথ্য প্রতিবেদনে উল্লেখ করা হল। আবেদনের আগে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি ভালো (Canara Bank Recruitment 2024) ভাবে পড়ে নিতে হবে।

Canara Bank Recruitment 2024: কীভাবে আবেদন জানাবেন?
কানাড়া ব্যাঙ্কের এই শূন্যপদের জন্য আবেদন করতে হলে অনলাইনের (Canara Bank Recruitment 2024) মাধ্যমে তা করতে হবে। এজন্য এই লিঙ্কে - canarabank.com ক্লিক করতে হবে। এরপর হোমপেজ খুলে যাবে। সেখানে Recruitment সেকশনে ক্লিক করতে হবে।
নিয়োগ সংক্রান্ত লিঙ্কে ক্লিক করতে হবে। নতুন অপশনে 'Click here for New Registration' এটা দেখা যাবে। সেখানে আগে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের পর আরও একটি পেজ খুলে যাবে। যেখানে সমস্ত তথ্য আপলোড করতে হবে। ফটোগ্রাফার সহ সমস্ত তথ্য আপলোড করতে হবে। সর্বশেষে আবেদন ফর্ম ডাউনলোড করে নিজের কাছে রেখে দিন।
- Canara Bank Recruitment 2024: শূন্যপদ এবং যোগ্যতা
Canara Bank মূলত শিক্ষানবিশ হিসাবে নিয়োগ করবে। দেশের একাধিক শাখায় এই নিয়োগ করা হবে। শূন্যপদের সংখ্যা ৩০০০। যে কোনও মান্যতা রয়েছে এমন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাঁশ করলেই ব্যাঙ্কের এই শূন্যপদের জন্য আবেদন করা যাবে।
- Canara Bank Recruitment 2024: বয়স সংক্রান্ত তথ্য
কানাড়া ব্যাঙ্কের এই শূন্যপদের (Canara Bank Recruitment 2024) জন্যে আবেদন করতে হলে আবেদনকারীর বয়স নুন্যতম ২০ বছর হতে হবে। সর্বোচ্চ আবেদনের বয়স ২৮ বছর। কিছু ক্ষেত্রে বয়সে ছাড় দেওয়া হয়েছে।
- Canara Bank Recruitment 2024: বিজ্ঞপ্তি
কানাড়া ব্যাঙ্কের এই শূন্যপদে আবেদনের আগে নিয়োগ (Canara Bank Recruitment 2024) সংক্রান্ত বিজ্ঞপ্তিটি ভালো ভাবে পড়ে নিতে হবে। এজন্য এই লিঙ্কে- Canara Bank Recruitment 2024 ক্লিক করতে হবে।












Click it and Unblock the Notifications