CISF Recruitment 2024: উচ্চমাধ্যমিক পাশ হলেই করুন আবেদন, ১১৩০ শূন্যপদে নিয়োগ শুরু

CISF Recruitment 2024: কেন্দ্রীয় বাহিনীতে চাকরির বড় সুযোগ। দেশের মানুষের নিরাপত্তার স্বার্থে কাজ করার ইচ্ছা থাকলে এই সুযোগ হাতছাড়া করবেন না। নিয়োগ শুরু হচ্ছে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স বা সিআইএসএফ-এ। ৩১ অগস্ট অর্থাৎ শনিবার থেকে শুরু হয়েছে আবেদনের প্রক্রিয়া। হাতে সময় থাকছে এক মাস।

কনস্টেবল (পুরুষ) পদে এই নিয়োগ করা হচ্ছে। সিআইএসএফের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। মোট ১১৩০ শূন্যপদে নিয়োগ করা হবে। আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করার সুযোগ থাকছে (CISF Recruitment 2024) ।

CISF Recruitment 2024

CISF Recruitment 2024: বয়স হতে হবে ১৮ থেকে ২৩

যাঁরা এই পদে আবেদন করতে চান, তাঁদের ন্যুনতম দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হতে হবে। যে কোনও অনুমোদিত বোর্ড বা বিশ্ববিদ্যালয়ের অধীনে পাশ করতে হবে। আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ২৩। ০১.১০.২০০১ থেকে ৩০.০৯.২০০৬-এর মধ্যে জন্মতারিখ হতে হবে চাকরিপ্রার্থীদের (CISF Recruitment 2024)।

CISF Recruitment 2024: কীভাবে আবেদন করবেন, জেনে নিন

অফিশিয়াল ওয়েবসাইট খুলতে হবে। cisfrectt.cisf.gov.in- এই লিঙ্কে ক্লিক করুন। হোম পেজে login লিঙ্কে ক্লিক করতে হবে। সেটা খুলে CISF Constable Recruitment 2024- অপশনে ক্লিক করুন। অ্যাকাউন্টে লগ ইন করে নাম রেজিস্টার করুন। আবেদনের ফর্ম পূরণ করে আবেদন মূল্য দিন। এরপর সাবমিট (submit) অপশনে ক্লিক করুন ও পেজটি ডাউনলোড (download) করুন। একটি হার্ড কপি নিজের কাছে রেখে দিন।

CISF Recruitment 2024: জরুরি তথ্য

এই চাকরির ক্ষেত্রে আবেদন মূল্য হিসেবে দিতে হবে ১০০ টাকা। এসসি, এসটি ও এক্স সার্ভিসমেনদের কোনও আবেদন মূল্য দিতে হবে না। নেট ব্যাঙ্কিং বা অনলাইনের (CISF Recruitment 2024) মাধ্যমে পেমেন্ট করতে হবে। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা ইউপিআই-এর মাধ্যমে পেমেন্ট করা যেতে পারে। এসবিআই চালানের মাধ্যমেও দেওয়া যেতে পারে টাকা। বাকি তথ্য জানার জন্য ওয়েবসাইটে লগ ইন করতে পারেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+