Assam Rifles -এর একাধিক পদের জন্যে হবে এই নিয়োগ! রইল বিস্তারিত
Assam Rifles Recruitment 2023 Rally: দেশের জন্যে চ্যালেঞ্জ নিতে ভালোবাসেন। তাহলে আপনার জণ্যে বড় খবর। অসম রাইফেলসে (Assam Rifles) চাকরি পাওয়ার দারুণ (Sarkari Naukri) সুযোগ। Assam Rifles-এ টেকনিক্যাল সহ একাধিক শূন্যপদের জন্যে কর্মী নিয়োগ করা হবে।
ইছুক এবং যোগ্য প্রার্থীদের অবিলম্বে এই শূন্যপদের জন্যে আবেদন করতে বলা হয়েছে। কীভাবে কোথায় আবেদন করতে হবে সমস্ত কিছু এই প্রতিবেদনে আলোচনা করা হল।

আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে
Assam Rifles-এর এই পদের জন্যে আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে তা করতে হবে। এজন্যে সংশ্লিষ্ট দফতরের অফিসিয়াল ওয়েবসাইটে ক্লিক করতে বলা হয়েছে। এছাড়াও assamrifles.gov.ইন লিঙ্কে ক্লিক করেও এই পদের জন্যে আবেদন করতে বলা হয়েছে। তবে এই পদের জন্যে আবেদন করার আগে অসম রাইফেলসের তরফে দেওয়া নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে। এজন্যে এই লিঙ্কে- https://www.assamrifles.gov.in//DOCS/NEWS//126dt15feb.pdf- ক্লিক করতে বলা হয়েছে।

১৯ মার্চের মধ্যে তা করতে হবে।
অসম রাইফেলসে ( Assam Rifles Bharti) আবেদন করতে ১৯ মার্চের মধ্যে তা করতে হবে। এমনটাই জানানো হয়েছে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে। তবে মোট ৬১৬ টি শূন্যপদের জন্যে এই (Assam Rifles Recruitment Rally 2023) নিয়োগ করা হবে বলে জানা গিয়েছে। গত ১৭ ফেব্রুয়ারি থেকে এই পদের জন্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।

শিক্ষাগত যোগ্যতা
প্রার্থীদের যেকোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট থেকে দশম, দ্বাদশ শ্রেণী পাস হতে হবে। এর সঙ্গেই অফিসিয়াল বিজ্ঞপ্তিতে প্রদত্ত প্রাসঙ্গিক ট্রেডের একটি শংসাপত্র থাকতে হবে। এমনটাই জানানো হয়েছে। প্রয়োজন হলে অবশ্যই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে।

কীভাবে বেছে নেওয়া হবে
এই পদের জন্যে যোগ্য প্রার্থীদের লিখিত পরীক্ষা, ডিটেল মেডিক্যাল টেস্ট, ফিজিক্যাল অ্যাফিসিয়েশনের উপর নিয়োগ করা হবে। লিখিত পরীক্ষাতে ১০০ নম্বর রয়েছে। তবে কিছু ক্ষেত্রে ছাত্র দেওয়া হয়েছে। হাতে সময় কম। মাত্র কয়েক ঘন্টা পড়ে রয়েছে। ফলে দেরি না করে অবিলম্বে এই পদের জন্যে আবেদন করুন। আবেদনের আগে অবশ্যই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে ভালোভাবে।












Click it and Unblock the Notifications