দীর্ঘ আট বছর পর উচ্চ প্রাথমিকে শুরু হচ্ছে নিয়োগ প্রক্রিয়া! টেট নিয়ে বড় ঘোষণা

দীর্ঘ আট বছর পর উচ্চ প্রাথমিকে শুরু হচ্ছে নিয়োগ প্রক্রিয়া! টেট নিয়ে বড় ঘোষণা

দীর্ঘ আট বছরের অপেক্ষা! অবশেষে শুরু হচ্ছে উচ্চ প্রাথমিকের নিয়োগ (Upper Primary) প্রক্রিয়া। পুজোর কারণে বেশ কিছুটা পিছিয়ে যায় নিয়োগ প্রক্রিয়া। ফের কবে শুরু হবে তা নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হয়েছিল। কিন্ত্যু সমস্ত সমস্যা কাটিয়ে শুরু হচ্ছে উচ্চ প্রাথমিকের নিয়োগ (Upper Primary) প্রক্রিয়া। এমনটাই স্কুল সার্ভিস কমিশনের তরফে জানানো হয়েছে। এসএসসিতে নিয়োগ নিয়ে একের পর এক কেলেঙ্কারি সামনে এসেছে। একাধিক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সেটির তদন্ত করছে। এই অবস্থায় নিয়োগ প্রক্রিয়া শুরু হতে চলেছে।

২১ অক্টোবর থেকে শুরু হবে

২১ অক্টোবর থেকে শুরু হবে

আজ শুক্রবার স্কুল সার্ভিস কমিশনের তরফে সাংবাদিক বৈঠক করা হয়। যেখানে নিয়োগ নিয়ে বিস্তারিত ভাবে জানানো হয়। তবে School Service Commission-এর ঘোষণা অনুযায়ী, ১ হাজার ৫৮৫জনকে ইন্টারভিউকে ডাকা হচ্ছে। আজ শুক্রবার থেকেই চাকরি প্রার্থীদের কাছে কল লেটার পাঠানোর কাজ শুরু হবে বলে জানানো হয়েছে। তবে আগামী উচ্চ প্রাথমিকের ইন্টারভিউ প্রক্রিয়া আগামী ২১ অক্টোবর থেকে শুরু হবে বলে জানানো হয়েছে। দীর্ঘ আট বছর পর উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়াতে খুশি চাকরি প্রার্থীরা।

একাধিক জটিলতা তৈরি হয়েছিল।

একাধিক জটিলতা তৈরি হয়েছিল।

বলে রাখা প্রয়োজন, উচ্চ প্রাথমিক নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে একাধিক জটিলতা তৈরি হয়েছিল। মেধা তালিকায় অস্বচ্ছতা এবং বেশ কিছু গরমিল পাওয়া যায়। তা নিয়ে মামলা হয়। যদিও দীর্ঘ শুনানি শেষে আদালত তা বাতিল করে দেয়। হাইকোর্ট নির্দেশ দিয়ে জানায়, স্কুল সার্ভিস কমিশন নতুন করে ফের উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া করবে। আর সেই মতো কাজ শুরু করে দেয় স্কুল সার্ভিস কমিশন। চাকরিপ্রার্থীদের ভেরিফিকেশন এবং অন্যান্য প্রক্রিয়ার কাজ শুরু হয়। কিন্ত পুজো থাকাতে আটকে যায় কাজ। আর তা ফের একবার শুরু হতে চলেছে বলে খবর।

টেটের ফর্ম অনলাইনে

টেটের ফর্ম অনলাইনে

অন্যদিকে সমস্ত ক্ষেত্রে দ্রুত নিয়োগ চান মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই লক্ষ্যে কাজ চলছে। শিক্ষক নিয়োগের জন্য নতুন টেট পরীক্ষার জন্য শুক্রবার বিজ্ঞপ্তি জারি করল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। প্রাথমিকে এই নিয়োগ করা হবে। অর্থাৎ প্রথম শ্রেণি থেকে তা পশ্চম শ্রেণি পর্যন্ত। এই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শুক্রবার থেকেই টেট পরীক্ষার ফর্ম বোর্ডের ওয়েবসাইটে পাওয়া যাবে। তবে তা পাওয়া যাবে আগামী ৩ নভেম্বর পর্যন্ত। ১১ ডিসেম্বর প্রাথমিক টেট পরীক্ষা হতে চলেছে। পর্ষদের তরফে জানানো হয়েছে, পোর্টালের মাধ্যমে করা যাবে টেটর আবেদন। শুধু তাই নয়, এই পোর্টালের মাধ্যমে আবেদনের পাশাপাশি অ্যাডমিট কার্ডও তোলা যাবে। ইতিমধ্যে টেটে সবাইকে আবেদন করতে বলা হয়েছে। ১১ হাজার শূন্যপদের জন্যে এই নিয়োগ করা হবে বলেই খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+