পুলিশে কনস্টেবল পদে নিয়োগ: কীভাবে হাতে পাবেন অ্যাডমিট কার্ড, জুতোর ক্ষেত্রেও রয়েছে একগুচ্ছ নির্দেশ

শুধু মহিলা নয়, পুরুষরাও এই পদের জন্যে ইতিমধ্যে বহু আবেদন জমা দিয়েছেন। যদিও এই পদের জন্যে আগেই পরীক্ষার দিন ঘোষণা করা হয়েছিল। আগামী ২৬ সেপ্টেম্বর এই নিয়োগ সংক্রান্ত পরীক্ষার হওয়ার কথা রয়েছে।

গত কয়েকদিন আগেই পশ্চিমবঙ্গ পুলিশে এদকগুচ্ছ নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। কনস্টেবল পদে নিয়োগ হবে মহিলাদের। (post of Constables & Lady Constables in West Bengal Police - 2020)।

শুধু মহিলা নয়, পুরুষরাও এই পদের জন্যে ইতিমধ্যে বহু আবেদন জমা দিয়েছেন। যদিও এই পদের জন্যে আগেই পরীক্ষার দিন ঘোষণা করা হয়েছিল। আগামী ২৬ সেপ্টেম্বর এই নিয়োগ সংক্রান্ত পরীক্ষার হওয়ার কথা রয়েছে।

আর সেই মতো শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। তবে নিয়োগের পরীক্ষাতে বসানোর জন্যে অ্যাডমিট কার্ড ইস্যু করা হচ্ছে।

কিন্তু কীভাবে এই অ্যাডমিট কার্ড পাওয়া যাবে। এই প্রতিবেদনে বিস্তারিত ভাবে জানানো হল সেই তথ্য

e-Admit Card সংগ্রহ করতে হবে?

e-Admit Card সংগ্রহ করতে হবে?

করোনা পরিস্থিতিতে সবটাই করা হচ্ছে ভার্চুয়ালের মাধ্যমে। অ্যাডমিট কার্ডও অনলাইনের মাধ্যমে দেওয়া হয়। আর সেই কারনে রাজ্য পুলিশের তরফে একটি ওয়েবসাইট খুলে দেওয়া হয়েছে।

ওয়েবসাইটটি হল www.wbpolice.gov.in । এই ওয়েবসাইটের মাধ্যমে পরীক্ষার জন্যে অ্যাডমিট কার্ড খুব সহজেই ডাউনলোড করতে পারবেন। তবে ই-অ্যাডমিট কার্ড পেতে বেশ কিছু জরুরি তথ্যের প্রয়োজন রয়েছে। যেমন দিতে হবে সিরিয়াল নম্বর এবং ডেট অফ বার্থ।

SMS এর মাধ্যমেও অ্যালার্ট পাওয়া যাবে

SMS এর মাধ্যমেও অ্যালার্ট পাওয়া যাবে

ইতিমধ্যে রাজ্য পুলিশের তরফে নিয়োগের ব্যাপারে বিস্তারিত তথ্য জানিয়েছে। সেই নোটিশে জানানো হয়েছে যে, ই-অ্যাডমিট কার্ডের জন্যে সমস্ত পরীক্ষার্থীদের এসএমএসের মাধ্যমে অ্যালার্ট পাঠানো হবে। শুধু তাই নয়, এই পদের জন্যে আবেদনকারীরা রেজিস্টার্ড নম্বরেই এসএমএএস পাবেন।

তবে কেউ যদি মোবাইল নম্বর লিখতে ভুল করে কিংবা এসএমএস না পেলে সেটা বোর্ডের তরফে দেখা হবে না। তবে এক্ষেত্রে ভালো করে পশ্চিমবঙ্গ পুলিশের ওয়েবসাইট খেয়াল রাখতে বলা হয়েছে।

পরীক্ষার সময় আবেদনকারীর অ্যাডমিট রাখাটা বাধ্যতামূলক

পরীক্ষার সময় আবেদনকারীর অ্যাডমিট রাখাটা বাধ্যতামূলক

অনলাইনের মাধ্যমে অ্যাডমিট কার্ড পাওয়া গেলেও পরীক্ষার সময় পরীক্ষার্থীকে সঙ্গে রাখতে হবে মূল কার্ডটি। অনলাইন থেকে সেটিকে ডাউনলোড করে নিয়ে প্রিন্ট আউট নিজের কাছে রাখতে হবে।

প্রয়োজনে সেটিকে অবশ্য দেখাতে হবে। সঙ্গে রাখতে হবে সঠিক পরিচয় পত্র। ভাল করে অ্যাডমিট কার্ড পড়তে বলা হয়েছে। আর এরপরেই পরীক্ষা দিতে আসতে বলা হয়েছে আবেদনকারীকে। অ্যাডমিট কার্ডের পিছণে বিস্তারিত ভাবে সমস্ত তথ্য জানিয়ে রাখা হয়েছে।

পাশাপাশি পরীক্ষা হলে কি কি বিধি নিয়ম মানতে হবে সেটাও ভালো করে পড়ে দেখার কথা বলা হয়েছে। তবে স্পষ্ট বলে দেওয়া হয়েছে যে কোনওরকম বেনিয়মে পরীক্ষা বাতিল করা হতে পারে আবেদনকারীর।

কোন কোন জুতো পরবেন না ?

কোন কোন জুতো পরবেন না ?

স্পোর্টস শু, হাই হিল জুতো, স্নিকার্স সহ এই জাতীয় জুতো পরতে বারণ করে দেওয়া হয়েছে। পরে এলে পরীক্ষা হলে ঢুকতে দেওয়া হবে না।

সাধারণ ফ্ল্যাট জুতো পরুন, কোনও ধাতব জিনিস ছাড়া। স্পষ্ট ভাবে নিয়মে জানিয়ে দেওয়া হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+