নিয়োগের বিজ্ঞপ্তি ইএসআইসিতে! স্নাতক যোগ্যতায় সোশ্যাল সিকিউরিটি অফিসার নিয়োগ
নিয়োগের বিজ্ঞপ্তি ইএসআইসিতে! স্নাতক যোগ্যতায় সোশ্যাল সিকিউরিটি অফিসার নিয়োগ
নিয়োগের বিজ্ঞপ্তি (recruitment) প্রকাশ করেছেন কেন্দ্রীয় সরকারে শ্রম ও নিয়োগ দফতরের অধীন ইএসআইসি (ESIC) অর্থাৎ এমপ্লয়িজ স্টেট ইনসিওরেন্স কর্পোরেশন দফতরে। সেখানে সোশ্যাল সিকিউরিটি অফিসার সুপারইনটেনডেন্ট পরে বেশ কিছু নিয়োগ করা হবে। নির্দিষ্ট যোগ্যতার ভারতীয় নাগরিকরা আবেদন করতে পারবেন।

শূন্যপদ
শূন্যপদের সংখ্যা ৯৩। এর মধ্যে অসংরক্ষিত ৮৩ টি। এসসি ও এসটিদের জন্য থাক্রমে ৯ ও ৮ টি আসন সংরক্ষিত। এছাড়াও ওবিসি ২৪ এবং ইডব্লুএস-এ নটি পদ সংরক্ষিত।

শিক্ষাগত যোগ্যতা
যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকরা আবেদন করতে পারবেন। সঙ্গে মাইক্রোসফট অফিস-সহ কম্পিউটারে জ্ঞান আবশ্যিক।

বয়সসীমা
১২ এপ্রিল, ২০২২-এর নিরিখে বয়স হতে হবে ২১ থেকে ২৭ বছরের মধ্যে। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা বয়সে ছাড় পাবেন।

বেতনক্রম
সপ্তম বেতন কমিশন অনুযায়ী ৪৪,৯০০ টাকা থেকে ১,৪২,০০০ টাকা। এর সঙ্গে অন্য ভাতা যুক্ত হবে।

আবেদন
প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনে। তবে আবেদন করার আগে নিজের ৪.৫x৩.৫ সেমি মাপের ছবি, বা হাতের বুড়ো আঙুলের ছাপ, স্বাক্ষর, নিজের হাতে লেখা ডিক্লারেশনন ফর্মের স্ক্যান কপি তৈরি রাখতে হবে। আবেদন করার পরে আবেদনপত্র এবং ই-রিসিপ্ট প্রিন্ট নিয়ে রাখতে হবে।

আবেদনের ফি
সাধারণ প্রার্থীদের জন্য আবেদনের ফি ৫০০ টাকা। এসসি, এসটি, আর্থিকভাবে পিছিয়ে পড়া এবং মহিলা প্রার্থীদের জন্য আবেদন ফি ২৫০ টাকা।

পরীক্ষার পদ্ধতি
পরীক্ষার একাধিক ধাপ রয়েছে। প্রথমে প্রিলিমিনারি। সেখানে ইংরেজি ল্যাঙ্গুয়েজ ৩০, রিজনিং ৩৫, কোয়ান্টিটেটিভ অ্যাপটিচিউড ৩৫ নম্বর। মোট ১০০ নম্বরের পরীক্ষা দিতে হবে ১ ঘন্টা।
মেইন পরীক্ষায় রিজনিং ৬০ নম্বর, জেনারেল ইকনমি ও ইনসিওরেন্স অ্যাওয়ারনেট ৪০ নম্বর, ইংরেডি ৪০ নম্বর এবং কোয়ান্টিটেটিভ অ্যাপটিচিউড ৬০ নম্বর। অর্থাৎ ২০০ নম্বরের পরীক্ষা দিতে হবে।
শেষে রয়েছে কম্পিুটার টেস্ট এবং ডেসক্রিপটিভ পরীক্ষা। আবেদন করার আগে আবেদনকারীকে পুরো আবেদনপত্রটি পড়ে নিতে অনুরোধ করা হচ্ছে।https://www.esic.nic.in/attachments/recruitmentfile/137aadcd28fca627bf24b12befd88720.pdf












Click it and Unblock the Notifications