বিভিন্ন আধাসামরিক বাহিনীতে স্নাতক তরুণ-তরুণী নিয়োগ, পরীক্ষা নেবে UPSC

বিভিন্ন আধাসামরিক বাহিনীতে স্নাতক তরুণ-তরুণী নিয়োগ, পরীক্ষা নেবে UPSC

দেশে বেশ কয়েকটি আধা সামরিক বাহিনী (paramilitary) রয়েছে। সীমান্ত রক্ষায় রয়েছে বর্ডার সিকিউরিটি ফোর্স। রয়েছে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, ইন্দো টিবেচান বর্ডার পুলিশ এবং সশস্ত্র সীমা বল। এই সবকটি আধাসামরিক বাহিনীতে কয়েকশো অ্যাসিস্ট্যান্ট কমান্ডান্ট নিয়োগ (recruitment) করা হবে। ইউপিএসসির মাধ্যমে সেন্ট্রাল আমর্ড পুলিশ ফোর্সেস পরীক্ষা ২০২২-এর মাধ্যমে এই নিয়োগ করা হবে।

শূন্যপদের সংখ্যা

শূন্যপদের সংখ্যা

পাঁচটি কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীতে শূন্যপদের সংখ্যা ২৫৩। এর মধ্যে বর্ডার সিকিউরিটি ফোর্সে ৬৬, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সে ২৯, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সে ৬২, ইন্দো টিবেটান বর্ডার পুলিশে ১৪, সশস্ত্র সীমাবলে ৮২ জনকে নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা

শিক্ষাগত যোগ্যতা

দেশের স্বীকৃত কোনও বিশ্ববিদ্যালয় থেকে যে কোনও বিষয়ে স্নাতক হতে হবে। যাঁরা এবছরে স্নাতকস্তরের চূড়ান্ত বর্ষের পরীক্ষা দিচ্ছেন, তাঁরাও শর্তসাপেক্ষে আবেদন করতে পারবেন। এনসিসির বি বা সি সার্টিফিকেট থাকলে যোগ্যতায় বাড়তি গুরুত্ব পাবেন প্রার্থীরা। ইন্টারভিও কিংবা পার্সোনালিটি টেস্টের সময় এব্যাপারে সুবিধা পাওয়া যাবে।

বয়স

বয়স

১ অগাস্টের নিরিখে বয়স হতে হবে ২০ থেকে ২৫ বছরের মধ্যে। তবো বয়সের হিসেব ধরা হবে ১৯৯৭ সালের ২ অগাস্ট থেকে ২০০২ সালের ১ অগাস্টের মধ্যে বয়স হতে হবে। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সসীমায় বাড়তি ছাড় পাবেন।

শারীরিক সক্ষমতা

শারীরিক সক্ষমতা

পুরুষদের ক্ষেত্রে উচ্চতা ১৬৫ সেমি এবং বুখের ছাতি না ফুলিয়ে ও ফুলিয়ে যথাক্রমে ৮১ ও ৮৬ সেমি। মহিলাদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে ১৫৭ সেমি। পুরুষ ও মহিলাদের ন্যূনতম ওজন যথাক্রমে হতে যথাক্রমে ৫০ ও ৪৬ কেজি। তশমা ছাড়া দূরের দৃষ্টি ভালো চোখে ৬/৬ এবং খারাপ চোখে ৬/১২ হতে হবে। ভাঙা হাঁটু, পায়ের পাতা চ্যাটালো, ট্যারা, বর্ণন্ধতা, তোতলা হতে আবেদন করা যাবে না। টিবি, আর্থারাইটিস, উচ্চরক্তচাপজনিক সমস্যা, ডায়াবিটিস, হাঁপানি কিংবা হৃদরোগ থাকলে আবেদন করা যাবে না।

 প্রার্থী বাছাই পদ্ধতি

প্রার্থী বাছাই পদ্ধতি

লিখিত পরীক্ষা ছাড়াও প্রার্থীদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট নেওয়া হবে। একই দিনে দুটো পেপারের পরীক্ষা নেওয়া হবে। প্রথম পেপারে থাকবে জেনারেল এবিলিটি অ্য।ন্ড ইন্টেলিজেন্স। ২৫০ নম্বরের অবজেকটিভ টাইপের প্রশ্নে থাকবে দেনারেল মেন্টাল এবিলিটি, জেনারেল সায়েন্স, জাতীয় ও আন্তর্জাতিক ঘটনা, ইন্ডিয়ান পলিটি অ্যান্ড ইকোনমি, ভারতের ইতিহাস, ভারত ও পৃথিবীর ভূগোল। ২০০ নম্বরের পেপার টুতে থাকবে জেনারেল স্টাডিজ, এসে অ্যান্ড কম্প্রিহেনশন। প্রেসি এবং কম্প্রিহেনশনের ক্ষেত্রে ইংরেজি ভাষা ব্যবহার করতে হবে। সব শেষে নেওয়া হবে মেডিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট এবং পার্সোনালিটি টেস্ট। পুরুষদের ক্ষেত্রে ১৬ সেকেন্টে ১০০ মিটার দৌড়তে হবে। এছাড়াও ৩ মিনিট ৪৫ সেকেন্ডে ৮০০ মিটার দৌড়তে হবে। আছে লংজাম্পও। মহিলাদের ক্ষেত্রে ১৮ সেকেন্ডে ১০০ মিটার দৌড়তে হবে। মেডিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টে উত্তীর্ণ হলেই পার্সোনালিটি টেস্টে ডাকা হবে।

আবেদনের ফি

আবেদনের ফি

আবেদনের ফি হিসেবে দিতে হবে ২০০ টাকা। তবে মহিলা ও তফশিলি প্রার্থীদের কোনও ফি লাগবে না। ফি কার্ড কিংবা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে দেওয়া যাবে।

আবেদনের তারিখ ও পদ্ধতি

আবেদনের তারিখ ও পদ্ধতি

ইউপিএসসি এই পরীক্ষা নেবে। অনলাইনে এব্যাপারে আবেদন করা যাবে ১০ মে পর্যন্ত। ২০২২-এর ৭ অগাস্ট পরীক্ষা নেওয়া হবে। সাধারণভাবে রাজ্যগুলির রাজধানীতে পরীক্ষার আসন পড়বে। আবেদনপত্র পূরণের সময় পরীক্ষাকেন্দ্র বাছাই করতে হবে। তবে এব্যাপারে এবং বিষদে জানার জন্য আবেদনকারীকে পুরো বিজ্ঞপ্তিটি আগে পড়ে নিতে অনুরোধ করা হচ্ছে। https://www.upsconline.nic.in/ এ গিয়ে আবেদন করতে হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+