UCIL Recruitment 2023: ইউরেনিয়াম কর্পোরেশন ব্যাপক কর্মী নিয়োগ, ১৮ অগাস্ট আবেদনের শেষ তারিখ
UCIL Recruitment 2023: সরকারি চাকরির (Govt jobs 2023) জন্যে যারা নিজেদের তৈরি করছেন তাদের জন্যে স্বস্তির খবর। URANIUM CORPORATION OF INDIA LIMITED অর্থাৎ UCIL গ্রুপ এ এবং গ্রুপ বি ক্যাটাগরিতে বিভিন্ন শূন্যপদের জন্যে কর্মী নিয়োগ করবে।
ইতিমধ্যে সংস্থার তরফে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি (UCIL Recruitment 2023) দেওয়া হয়েছে। নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি অনুযায়ী কোথায় কবে নিয়োগ করতে হবে সমস্ত কিছু এই প্রতিবেদনে আলোচনা করা হল।

নিয়োগ সংক্রান্ত তথ্য (UCIL Vacancy 2023)
বিজ্ঞপ্তি অনুযায়ী মোট ১২২ টি শূন্যপদের জন্যে এই নিয়োগ করা হবে। UCIL ম্যানেজার, অ্যাডিশনাল ম্যানেজার, অ্যাসিসেন্ট ম্যানেজার, চিফ সুপারিডেন্ট এবং ম্যানেজার সহ একাধিক শূন্যপদের জন্যে এই নিয়োগ করবে। ঝাড়খণ্ড সহ দেশের বিভিন্ন স্থানের জন্যে এই নিয়োগ করা হবে। মূলত নতুন খনি এবং প্ল্যান্টের কাজের জন্যে কেন্দ্রীয় সরকার অধিনস্ত এই সংস্থা নিয়োগ করবে। ইতিমধ্যে এই শূন্যপদের জন্যে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। নিয়োগ অনুযায়ী গ্রুপ এ শূন্যপদের সংখ্যা ৪৪ এবং গ্রুপ বি শূন্যপদের সংখ্যা ৭৮।
কিভাবে আবেদন করতে হবে (How to Apply for UCIL Recruitment)
ইতিমধ্যে URANIUM CORPORATION OF INDIA LIMITED এর তরফে জারি করা নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে স্পষ্ট ভাবে বলা হয়ছে। আর সেই অনুযায়ী এই শূন্যপদের নিয়োগ অনলাইনের মাধ্যমে করতে হবে। আর তা করতে UCIL এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে করতে হবে। এছাড়া এই লিঙ্কে https://ucil.gov.in/ ক্লিক করেও এই পদের জন্যে আবেদন করা যাবে।
শিক্ষাগত যোগ্যতা (UCIL Educational Qualification)
বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদনকারীকে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক হতেই হবে। তবে এমবিএ করা থাকলে অগ্রাধিকার আগে দেওয়া হবে বলে জানানো হয়েছে।
UCIL Recruitment 2023: কীভাবে যোগ্য প্রার্থীকে বেছে নেওয়া হবে
এই বিষয়ে বিজ্ঞপ্তিতে স্পষ্ট ভাবে বলা হয়েছে। সেই অনুযায়ী আবেদনকারীকে লিখিত পরীক্ষা দিতে হবে। গ্রুপ ডিসকাশন এবং পার্সোনাল ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীকে বেছে নিতে হবে। তবে এই বিষয়ে আরও বিস্তারিত জানতে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে। এজন্যে এই লিঙ্কে- UCIL Recruitment 2023 - ক্লিক করতে হবে।












Click it and Unblock the Notifications