পশ্চিমবঙ্গের জন্যে ভারতীয় ডাকবিভাগের একাধিক শূন্যপদে নিয়োগ, রইল বিস্তারিত
পশ্চিমবঙ্গের জন্যে ভারতীয় ডাকবিভাগের একাধিক শূন্যপদে নিয়োগ, রইল বিস্তারিত
করোনা পরিস্থিতিতে বদলে গিয়েছে কাজের ছবিটা! ওয়ার্ক ফ্রম হোমে অভ্যস্ত হয়ে গিয়েছে সাধারণ মানুষ। যদিও বর্তমানে করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রনে। ফের নতুন করে অফিসগুলি খুলতে শুরু করেছে। আর তা খুলতেই সরকারি এবং বেসরকারি সংস্থাতে ফের একবার কর্মসংস্থানের বাজারে তৈরি হচ্ছে। সেখানে দাঁড়িয়ে রাজ্যের কর্মপ্রার্থীদের জন্যে দারুন খবর। একাধিক পদের জন্যে নিয়োগ করতে চলেছে ভারতীয় ডাকঘর। পশ্চিমবঙ্গ ডাক বিভাগে গ্রুপ-সি পদে কর্মী নিয়োগের বিজ্ঞাপন দেওয়া হয়েছে।

একাধিক পদের জন্যে এই নিয়োগ
ইতিমধ্যে পোস্ট অফিসের তরফে বিস্তারিত জানিয়ে বিজ্ঞাপন দেওয়া হয়েছে। একাধিক পদের জন্যে এই নিয়োগ করা হবে। পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, শর্টিং অ্যাসিস্ট্যান্ট এবং পোস্টম্যান পদে কর্মী নিয়োগ করা হবে। রাজ্যের একাধিক জেলার জন্যে এই নিয়োগ করা হবে। পোস্টাল বিভাগের তরফে বিজ্ঞপ্তিতে এই বিষয়ে বিস্তারিত ভাবে বলা হয়েছে। আবেদনের আগে অবশ্যই ভালো করে বিজ্ঞাপনটি দেখে নেওয়া জরুরি।

কোন পদে কত শূন্যপদে
রাজ্যের একাধিক ডাকঘরের জন্যে এই নিয়োগ হবে। একাধিক পদের জন্যে এই নিয়োগ হবে। যেমন পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, শর্টিং অ্যাসিস্ট্যান্ট এবং পোস্টম্যান পদের জন্যে হবে এই নিয়োগ। বিজ্ঞপ্তি অনুযায়ী পোস্টাল অ্যাসিস্ট্যান্টের জন্যে শূন্যপদ ৫১টি। শর্টিং অ্যাসিস্ট্যান্টের জন্যেও হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী এই পদের জন্যে শূন্যপদ ২৫টি। এবং পোস্টম্যান পদের জন্যে শূন্যপদের সংখ্যা ৪৮টি। ইতিমধ্যে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।

শিক্ষাগত যোগ্যতা
একাধিক পদের জন্যে এই নিয়োগ হবে। তবে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীকে নুন্যতম উচ্চ মাধ্যমিক পাশ করতেই হবে। দেশের যে কোনও বোর্ড থেকে পাশ করলেই এই পদের জন্যে আবেদন করতে পারা যাবে। পাশাপাশি প্রার্থীদের থাকতে হবে বেসিক কম্পিটার কোর্সের সার্টিফিকেটও। এছাড়াও বাংলা ভাষা লেখা এবং পড়তে জানতে হবে। আরও উচ্চ শিক্ষার বিষয়ে জানতে ডাকঘরের তরফে দেওয়া বিজ্ঞপ্তি ভালো করে পড়ে নিন।

বয়স এবং জরুরি তথ্য
একাধিক পদের জন্যে এই নিয়োগ হবে। তবে এই পদগুলির জন্যে নুন্যতম বয়স হতে হবে আবেদনকারীর ১৮ বছর। তবে বিজ্ঞপ্তি অনুযায়ী সর্বোচ্চ এই পদগুলির জন্যে ২৭ বছর পর্যন্ত আবেদন করা যাবে। তবে সংরক্ষিত প্রার্থীরা বয়সের ক্ষেত্রে সরকারি নিয়মানুযায়ী নির্দিষ্ট ছাড় পাবেন। এছাড়াও স্কুলের খেলায় অংশ নেওয়া খেলোয়াড়রাও আবেদন করতে পারবেন। এই কর্মী নিয়োগ হবে স্পোর্টস কোটায়।

কীভাবে আবেদন
পুরোটাই অফলানের মাধ্যমে আবেদন করতে হবে। এমনটাই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী প্রার্থীদের আবেদনপত্রটি রেজিস্টার পোস্ট অথবা স্পিড পোস্টের মাধ্যমে পাঠাতে হবে। সাধারণ পোস্ট, কুরিয়ার অথবা বাই হ্যান্ডে আবেদন পাঠলে সেই আবেদনপত্রটি গ্রাহ্য করা হবে না। Chief Postmaster General, West Bengal Circle, kolkala-700 012। এই ঠিকানাতে পাঠাতে আবেদন। তবে মনে রাখবেন এই পদে আবেদন করার শেষ তারিখ আগামী ২৪ ডিসেম্বর ২০২১। এই সময়ের বাইরে পাঠালে তা গ্রাহ্য হবে না।

মাথায় রাখতে হবে!
অনলাইনের মাধ্যমে পাওয়া তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদন লেখা হয়েছে। আবেদনের আগে ভালো করে ডাকঘরের তরফে বিজ্ঞপ্তিটি দেখেই আবেদন করুন।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications