WB HIDCO Recruitment 2024: নিউ টাউনে হিডকোয় কাজের সুযোগ, আবেদন করতে হবে অফলাইনে
WB HIDCO Recruitment 2024: বাংলায় থেকে যারা চাকরি করতে চান? তাহলে বড় সুযোগ। West Bengal Housing Infrastructure Development Corporation অর্থাৎ HIDCO-কে একাধিক পদের জন্য নিয়োগ করবে। ইতিমধ্যে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে HIDCO। মূলত স্পেশাল অফিসার পদে এই নিয়োগ করা হবে।
ইচ্ছুক এবং যোগ্যদের দ্রুত এই পদের জন্যে আবেদন করতে বলা হয়েছে। কীভাবে কোথায় আবেদন করবেন বিস্তারিত জেনেই (WB HIDCO Recruitment 2024) আবেদন করুন।

- WB HIDCO Recruitment 2024: কীভাবে আবেদন করবেন?
অফলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। 'হিডকো ভবন'-এর ঠিকানায় আবেদনপত্র জমা (WB HIDCO Recruitment 2024) দিতে হবে। তা পাঠাতে হবে জয়েন্ট ম্যানেজিং ডিরেক্টর (অ্যাডমিন)-কে। আবেদনপত্রে আবেদনকারীর নাম, ঠিকানা সহ প্রামাণ্য নথি জমা দিতে হবে। আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আগামী ১৬ ফেব্রুয়ারির মধ্যে এই আবেদন জমা দিতে হবে। আর তা করতে হবে বিকেল পাঁচটার মধ্যে। এরপর আর কোনও আবেদন গ্রাহ্য হবে না।
- WB HIDCO Recruitment 2024: বিজ্ঞপ্তি এবং অন্যন্য তথ্য
HIDCO-স্পেশাল অফিসার পদের জন্যে নিয়োগ করবে। একটি মাত্র শূন্যপদের জন্যেই এই নিয়োগ (WB HIDCO Recruitment 2024) করা হবে। চুক্তির ভিত্তিতে এই নিয়োগ করা হবে। প্রয়োজনে চুক্তির মেয়াদ বাড়ানো হতে পারে। এই পদে আবেদন করার আগে HIDCO-এর তরফে দেওয়া নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে। এজন্যে এই লিঙ্কে- WB HIDCO Recruitment 2024 - ক্লিক করতে বলা হয়েছে। কিংবা এই লিঙ্কে - https://www.wbhidcoltd.com/ - ক্লিক করেও বিস্তারিত জানা যাবে।
- WB HIDCO Recruitment 2024: যোগ্যতা সংক্রান্ত খবর
হিডকোর এই পদে অবসরপ্রাপ্ত কর্মীদের এই পদের জন্যে আবেদন করতে পারবেন। জমি এবং জমি সংস্কার সংক্রান্ত বিভাগে কাজের অভিজ্ঞতা রয়েছে তাঁদের নিয়োগ (WB HIDCO Recruitment 2024) করা হবে। তবে আবেদনকারীর বয়স কখনই ৬২ বছরের বেশি হওয়া চলবে না। বিস্তারিত বিজ্ঞপ্তি পড়েই এই পদের জন্যে আবেদন করতে হবে।












Click it and Unblock the Notifications